শেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিনামূল্যে বিতরণের জন্য বিলিকৃত সরকারি পাঠ্যবই কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ১ট্রাক বই সহ ২ জন গ্রেপ্তার। আটককৃত ট্রাক থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রায় দশ হাজার বই উদ্ধার করা হয়। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ড-১১-৮৩৯২।
গত বুধবার (২২-জানুয়ারী) রাত সাড়ে নয় ঘটিকায় শেরপুর সদর থানাধীন ধাতিয়াপাড়াস্থ জনৈক ইউসুফ আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে একটি পিকআপ ট্রাক বোঝাই ২০২৫ শিক্ষাবর্ষের অষ্টম, নবম ও দশম শ্রেনীর সরকারি ৯৬৭০টি (নয় হাজার ছয়শত সত্তর) পাঠ্যবই সহ চালক সজল (২৫), পিতা- মৃত আব্দুস ছামাদ, গ্রাম- নাজিরাগারা, থানা ও জেলা- শেরপুর এবং সহযোগী মোঃ মাইদুল ইসলাম (২৮), পিতা- মোঃ হারেছ আলী, গ্রাম- কেরুয়ার চর, থানা- চিলমারী, জেলাঃ কুড়িগ্রামদেরকে শেরপুর থানা পুলিশ গ্রেপ্তার করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিকআপ (ট্রাক) চালক জানান, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ হতে রৌমারী উপজেলা শিক্ষা অফিসের পিয়ন মোঃ জামাল উদ্দিন এর উপস্থিতিতে উক্ত বইগুলি বাহির করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ট্রাক চালক। সরকারি আষ্টম, নবম ও দশম শ্রেনীর পাঠ্যবই গুলো অন্যত্র কালোবাজারে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে ধারণা করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে থানা পুলিশ জানান।
মন্তব্য