ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি শামীম গ্রেপ্তার।
ডিবি পুলিশ জানান, ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি শাখার অফিসার ইন-চার্জ মো. আবুল হোসেন এর নির্দেশে এসআই মো. আরিফ হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত রবিবার (২৬-জানুয়ারী) রাতে ময়মনসিংহ জেলা ভালুকা মডেল থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেত্রকোনা জেলার পুর্বধলা থানাধীন জারিয়া নাটের কোনা গ্রামের খোকন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শামীম (২৪)কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী মো.শামীম দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
উদ্ধার হওয়া ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেপ্তারকৃত একজনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং আসামীকে বিজ্ঞ আদালতে কাছে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য