ঢাকা , সোমবার , ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র, ১৪৩২

দিনাজপুরে সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দিনাজপুর থেকে অমর গুপ্ত ।।
আপডেটঃ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ

‘‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর আয়োজনে দু’দিন ব্যাপী বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন।

রবিবার (৯-ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বলেন, আমাদের এমন কিছু করতে হবে, যা শিশুদের উন্নত জীবন গঠনের সহায়ক হয়। প্রত্যেকটি শিশুর জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা। নিজেদের ভাবনা শিশুদের ওপরে চাপিয়ে দিলে হবে না। পড়ালেখার পাশাপাশি শিশুরা কোন্ বিষয়ে আগ্রহী, তা আমাদের লক্ষ্য করতে হবে। তাদের পছন্দের জায়গা খুঁজতে হবে এবং সে বিষয়ে শিশু যেন আরও আগ্রহী হয়, তার অনুপ্রেরণা দিতে হবে। শিশুরা একই রকম কাজ বারবার না করে নতুন নতুন কাজ করতে চায়, নতুন নতুন জিনিস বানাতে চায়। তাদের এ ধরনের কাজে বাধা না দিয়ে আরো উৎসাহ দেওয়া উচিত। এতে করে তারা আরো সৃজনশীল হয়ে উঠবে। তাই শিশুকে তার সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে সহায়তা করতে, তার আত্মবিশ্বাস বাড়াতে তাকে নানা ধরনের সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির আহবায়ক মো. মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ বার্নাড কস্তা সিএসসি, সহকারী প্রধান শিক্ষক সি. সন্ধ্যা হেলেন পিউরীফিকেশন, প্রাথমিক শাখার ইনচার্জ সি. স্মৃতি বাস্কে প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অমল রোজারীও এবং সুশিলা টুডু।

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর আয়োজনে দু’দিন ব্যাপী বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধনের পর খুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন অতিথিবৃন্দ। নিজেদের আবিষ্কৃত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করতে পেরে খুশি সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর খুদে বিজ্ঞানীরা।

বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সেন্ট ফিলিপস্ হাই স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী