ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

সাংবাদিক দেলোয়ার হোসেন চির নিদ্রায় শায়িত হলেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত অপু ||
আপডেটঃ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ

দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও ডেইলি সান পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক স্বর্ন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেলোয়ার হোসেনের জানাজা ও  দাফন কার্য সম্পন্ন হয়েছে। আজ

রোববার (৯ ফেব্রুয়ারি) বাদ যোহর ঢাকার কল্যানপুর শহীদ মিনার মাঠে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সাংবাদিক দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) এর সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক  রেজাউল করিম রঞ্জু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, বালুয়াডাঙ্গা শ্রমিক কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজিজুল ইসলাম,  দৈনিক প্রতিদিনের কাগজ দিনাজপুর জেলা প্রতিনিধি মো. আব্দুল আজিম, নতুন প্রজন্ম সাহিত্য সংসদের সম্পাদক মো.  মামুনুর রহমান জুয়েল প্রমুখ।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, একছেলে শাহারিয়ার হোসেন সেতু, একমেয়ে ফাতেমা ইয়াসমিন ঐশী, দুইভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম সাংবাদিক দেলোয়ার হোসেন এর স্থায়ী নিবাস ঢাকা কল্যাণপুর গার্লস স্কুল রোড এলাকায়। বিবাহসূত্রে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার শশুর বাড়ি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের