ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে জাল দলিল সৃজনকারী চক্রের মুলহোতা আলমগীর গ্রেপ্তার

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ

ময়মনসিংহে জাল দলিল ও নাম খারিজ সৃজনকারী চক্রের মুলহোতা আলমগীরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় তার কাছ থেকে সৃজনকৃত ৮টি জাল দলিল, বিভিন্ন জেলা উপজেলা ও ইউনয়িন ভূমি সংশ্লিষ্ট অফিসের ২০ ধরনের কর্মকর্তাদের ৬২ টি সিল, ৩৬টি খোলা রাবার সিল, ১৪টি খোলা রাবার সিলের প্লাষ্টিক হোল্ডার, ২ টাকা মুল্যের ১১০ পাতা অনুলিপি স্ট্যাম্প, আড়াই টাকা মূল্যের ১৩ পাতা, চার টাকা মুুল্যের ১ পাতা, ৫ টাকা মূল্যের ৮ পাতা অনুলিপি ষ্ট্যাম্প, ৭ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প ১ পাতা, ৮ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প ১ পাতা, ৯ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প ১ পাতা, ১০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প ৩৬ পাতা, ২০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প ৩ পাতা, ৪০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প-১ পাতা, ৫০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প ১ পাতা, ১০০ টাকা মূল্যের অনুলিপি ষ্ট্যাম্প ২ পাতা, জাল দললি সৃজনের কাজে ব্যবহৃত খসড়া কাগজ ১৫০ পাতা উদ্ধার করে পুলিশ। রবিবার চর ঈশ্বরদিয়া তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সোমবার (১০-ফেব্রুয়ারী) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, জেলা সদরের চর ইশ্বরদিয়ার আলমগীরের বাড়ীতে দীর্ঘদিন যাবৎ একটি চক্র ভূমি সংশ্লিষ্ট জাল দলিল ও নাম খারিজের দলিলাদি সৃজন করে আসছে । এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম রবিবার অভিযান চালিয়ে উক্ত চক্রের মূলহোতা আলমগীর হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলমগীর ও চক্রের অন্যান্য সদস্যরা নতুন দলিল সৃজনসহ দলিলের ভিতরে নতুন করে খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে এসব জমিতে যে জমির মালিক নন তাকে জমির মালিক বানিয়ে দিতেন বলে স্বীকার করেছে।

এছাড়াও, নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করাসহ যে জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে তাদের সেই জমিতে অংশীদার বানিয়ে দিতেন এবং তারা জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করাসহ জমির পরিমান কমিয়ে অন্যদের নতুন করে নামজারি করে তাদের জমির অংশীদারী করে দিতেন।

জালিয়াত চক্রটির আরো অন্ততঃ ৪ জন সক্রিয় সদস্য সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ। এদেরকে গ্রেফতারের প্রচেষ্টা ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের