ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশের অব্যাহত অভিযানে গেলো ২৪ ঘণ্টায় (১২-ফেব্রুয়ারি) পৃথক অপরাধের সাথে জড়িত থাকায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর দিক নির্দেশনায় এসআই রিপন চন্দ্র সরকার, এসআই মোঃ হাফিজুর রহমান, এসআই এসআই পিন্টু কুমার রায়, এসআই মাসুদ জামালী, এসআই রিপন চন্দ্র সরকার, এসআই মোজাম্মেল হোসেন, এসআই মোঃ আব্দুল হক, এসআই মোঃ খায়রুল ইসলাম ও এসআই মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ১/ সোহাগ রবিদাস(১৯), ২/ মোঃ পাপন হোসেন(৩৫), ৩/ দোলন কর(২০), ৪/মোঃ পলাশ(২৪), ৫/ সামিউল হক হিমেল(২৬), ৬/ মোঃ আতিকুর রহমান(৪৮), ৭/ মোঃ রাসেল মিয়া(৩২), ৮/ মোঃ নবী হোসেন(৪৪), ৯/ মোঃ রুবেল মিয়া(২০), ১০/রিপন(৪০), ১১/ মোঃ আতিকুর রহমান(৪৬), ১২/ মোঃ সালাম মিয়া(৫০), ১৩/ শামীমুল আলম(৩১) ও ১৪/নুর হাবিব (৫০)।
গ্রেপ্তারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য