ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশের অব্যাহত অভিযানে গত ২৪ ঘণ্টায় পৃথক অপরাধের সাথে জড়িত থাকার কারনে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই রিপন চন্দ্র সরকার, এসআই মাহবুব আলম ফকির ও এসআই মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, ১/ মোঃ বাচ্চু মিয়া @ মোহাম্মদ জুনাইদ ইসলাম, ২/ মোঃ টিপু সুলতান, ৩/ মোঃ রাকিব, ৪/ মোঃ আশিক মিয়া ও ৫/ মোঃ ফারুক ইসলাম।
ইহাছাড়াও ১টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। পরোয়ানাভূক্ত আসামী হলেন, ১। মোঃ ইকবাল হোসেন।
গ্রেপ্তারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে কাছে সোপর্দ করা হয়েছে ।
মন্তব্য