ঢাকা , বুধবার , ১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র, ১৪৩২

সৌদিতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে ১৭ লাখ টাকা : সর্বস্ব হারিয়েছে সিদ্দিক

নজরুল ইসলাম ||
আপডেটঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ

আদম ব্যবসায়ী প্রতারক মফিজুল ইসলাম : ফাইল ছবি

ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিককে বিদেশে ভালো কাজে আশ্বাস দিয়ে সৌদি আরবে নিয়ে আটক রেখে এক প্রতারক চক্র ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী মো: আবু বক্কর সিদ্দিক ও প্রতারক চক্রের সদস্য মোঃ মফিজুল ইসলাম (৫৫), মফিজুলের বোন মোছাঃ শিল্পী আক্তার, উভয় পিতা।- মোঃ আব্দুল কাদের বেপারী, গ্রাম- চর ঈশ্বরদিয়া(মসিক এর ৩১নং ওয়ার্ড) থানা:- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ একই গ্রামের বাসিন্দা। প্রতারণার শিকার মো: আবু বক্কর সিদ্দিক কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া বাজার এলাকায় একটি মুদি দোকানের ব্যবসা করতেন। সিদ্দিকের মুদির দোকান থাকার সুবাদে প্রতারক চক্রের সদস্য মোঃ মফিজুল ইসলাম (৫৫) ও মফিজুলের বোন মোছাঃ শিল্পী আক্তার প্রায় সময় দোকানে আসা যাওয়া করে এবং দোকান থেকে মালামাল ক্রয় করার সুবাদে সিদ্দিকের সাথে সুম্পর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে মফিজুল বলে যে, তার দুই ছেলে নাজমুল হাসান(৩০) ও মিরাজ হাসান(২৫) সৌদি প্রবাসী। দেশের বাহিরে কেউ গেলে মফিজুল ইসলাম ও তার বোন শিল্পী আক্তারকে জানাবেন বলে প্রস্তাব দেন। একপর্যায়ে মফিজুল ইসলাম, মফিজুলের বোন শিল্পী আক্তার এবং মফিজুলের সৌদি প্রবাসী দুই ছেলে নাজমুল হাসান ও মিরাজ হাসান প্রস্তাব করেন আবু বক্কর সিদ্দিককে বিদেশ নিয়া যাওয়ার জন্য। আবু বক্কর সিদ্দিক প্রস্তাবে রাজি হওয়ার পর মফিজুল ইসলাম ও শিল্পী আক্তার বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা আবু বক্কর সিদ্দিক এর কাছ থেকে বুঝে নেন। পরবর্তীতে আবু বক্কর সিদ্দিককে চাকুরী দিবে মর্মে ভূয়া, বানোয়াট কাগজপত্রের মাধ্যমে সৌদি আরব পাঠায়। আবু বক্কর সিদ্দিক গত ০৫/১০/২০২৩ ইং তারিখে সৌদি আরব পৌঁছাইলে প্রতারক মফিজুল ইসলাম এর দুই ছেলে নাজমুল হাসান ও মিরাজ হাসান আমাকে এয়ারপোর্ট হইতে রিসিভ করে অজ্ঞাতস্থানে নিয়া যায়। পরবর্তীতে আমি ১ বছর চলে গেলেও আবু বক্কর সিদ্দিককে কোন প্রকার চাকুরী ব্যবস্থা করে দেয়নি। চাকুরীর কথা বললে বিভিন্ন সমস্যার কথা বলিয়া তালবাহানা করিয়া ঘুরাইতে থাকে আবুবকর সিদ্দিককে। একপর্যায়ে  মফিজুল ইসলাম ও শিল্পী আক্তারের হুকুমে মফিজুলের দুই ছেলে নাজমুল হাসান ও মিরাজ হাসান জিম্মি করিয়া আবু বক্কর সিদ্দিকের পরিবারের লোকজনদের নিকট থেকে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা আদায় করিয়া নেয় এবং জিম্মিদশা থেকে বিগত ২৯/১২/২০২৪ইং তারিখে আবু বক্কর সিদ্দিক কৌশলে নাজমুল হাসান ও মিরাজ হাসানের নিকট  থেকে পালিয়ে দেশে চলে আসেন। দেশে এসে আবু বক্কর সিদ্দিক দেখেন প্রতারক চক্রের মুলহোতা মফিজুল ইসলাম ও তার বোন শিল্পী আক্তার বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। আবু বক্কর সিদ্দিক বলেন, আমার সাথে মফিজুল ইসলাম ও শিল্পী আক্তার গংরা প্রতারণা করে অত্র এলাকায় থাকা বসতবাড়ী ছেড়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন রয়েছে। প্রতারক মফিজুল ইসলাম ও শিল্পী আক্তার গংরা আমার সরলতার সুযোগ নিয়া ধাপে ধাপে আমার সর্বমোট ১৭,০০,০০০/-(সতেরো লক্ষ) টাকা বে-আইনীভাবে আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত রয়েছে।

আবু বক্কর সিদ্দিক আরও বলেন, প্রতারক মফিজুল গংরা আমাকে সর্বস্ব কেড়ে নিয়ে পথে বসিয়ে দিয়েছে। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মফিজুল গংদের অনেক খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান পাইনি। নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। প্রতারকচক্রের কাছ থেকে টাকা উদ্ধারের সহায়তা প্রার্থনা করে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দিয়েছি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী