ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের আর কোনো পথ খোলা নেই : আব্দুল আওয়াল মিন্টু

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ

সংস্কারের নামে তালবাহানা বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই অন্তর্বর্তী সরকারের। যত দিন যাবে ততই সরকারের ভেতর নানা ষড়যন্ত্র শুরু হবে। ষড়যন্ত্রের আগেই তিনি নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলায় সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন বাবলু’র সভাপতিত্ত্বে ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকারের সঞ্চালনায় আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান বিএনপি ও তার অঙ্গসংগঠন জোরালো ভূমিকা পালন করেছেন। তাদের সক্রিয় ভূমিকায় ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। সুতরাং বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়।

তিনি বলেন, গত ১৭ বছর বিএনপি ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করে আসছে। বিএনপি নেতাকর্মীদের নামে শত শত মামলা দেওয়া হয়েছে। তাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে।

মিন্টু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান দীর্ঘদিন কারাভোগ করেছেন। অনেক অত্যাচার সহ্য করেছেন। সুতরাং তাকে বাদ কোনো নির্বাচনই গ্রহনযোগ্য হবে না। তার নির্দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত, সকল নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এই কেন্দ্রীয় নেতা।

জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের