ময়মনসিংহ নগরী ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ঘন্টায় পৃথক অপরাধে ১১জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশের কয়েকটি টিম।
কোতোয়ালী মডেল থানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে এসআই ফিরোজ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ ফয়সাল (২০), (ছাত্রলীগের নেতা), পিতা- সাহেব আলী, সাং-বিদ্যাগঞ্জ, এপি/সাং-কলেজ রোড, কবরস্থান, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১/ মোঃ জহুরুল ইসলাম জুয়েল (৪০), পিতা-মোঃ জয়নাল আবেদীন, ২/ মোঃ মুকলেছুর রহমান (৩০), পিতা: মৃত- আঃ মোতালেব, উভয় সাং-গোহাইলকান্দি লাকী মিয়ার বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন ০৪নং ওয়ার্ডস্থ গোহাইলকান্দি মীরবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামীদের নিকট থেকে ১৯পিস ইনজেকশন উদ্ধার করেন।
এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি মামলার আসামী রাজু মিয়া (৩৫), পিতা-হোসেন মিয়া, সাং-আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১। মোঃ এস.এইচ.এম. রাফি (২৭), (আওয়ামীলীগ নেতা), পিতা-আবুল হোসেন, সাং-১০১- মাসকান্দা গনসার মোড়, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এএসআই আয়েছ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ রুহুল আমিন (৪৫), পিতামৃত-হেকমত আলী, সাং-নাফতের আলকী, থানা-গৌরীপুর, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন সুতিয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করেন।
ময়মনসিংহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার অভিযানকারী টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী মোঃ আলমগীর হোসেন হৃদয় (২১), পিতা-মোঃ সোহরাব উদ্দিন, সাং-বীর বউলা পূর্বপাড়া, থানা-কোতোয়ালীমডেল, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং তাহার নিকট থেকে ১২ লিটার চোলাই মদ উদ্ধার করেন।
এছাড়াও এসআই মোহাম্মদ নুরুল ইসলাম, এএসআই সাজেদুল ইসলাম, এএসআই আলী হোসেন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪টি পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করেন।
আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ ওমর ফারুক, পিতা-মোঃ মঞ্জুরুল হক, সাং- উজান ঘাগড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ, ২/ আরিফ ওরফে সাগর(৩৮), পিতা-মোঃ ফজলু মিয়া, গ্রাম- বাশ বাড়ী কলোনী (বাঁশবাড়ী কলোনী, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ, ৩/ মোছাঃ জাহেরা খাতুন ওরফে জাহেরা (৬৫), স্বামী-মোঃ জসীম উদ্দিন (বীর মুক্তিযোদ্ধা), সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) নুর মোহাম্মদ জানান, ভিন্ন ভিন্ন অপরাধের সাথে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সকল আসামীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য