ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

‘মন দুয়ারী’ নাটকের দর্শকদের মন্তব্য : নাটকটি সিনেমা হলে মুক্তি দেয়া উচিত

বিনোদন ডেস্ক ||
আপডেটঃ শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৪ পূর্বাহ্ণ

নাটক প্রেমী যারা, তাদের কাছে ঈদের মতো ভ্যালেন্টাইনেও নতুন নাটকের জন্য মুখিয়ে থাকেন। কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবারের ভ্যালেন্টাইন ফেস্ট অনেকটা ঝিমিয়ে ছিল! অনেক দর্শক বলছিলেন, কোনোভাবে যেন নাটক দেখে তৃপ্তি পাচ্ছিলেন না।

কিন্তু দর্শকদের তৃপ্তির স্বাদ দিল নাটক ‘মন দুয়ারী’।

জাকারিয়া সৌখিনের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা অভিনীত এ নাটকটি মুক্তি পেয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। এরপর থেকে হুমড়ি খেয়ে দেখছেন দর্শক।

মাত্র চার ঘণ্টায় নাটকটির মিলিয়ন ভিউস ছড়ায়। হাজার হাজার দর্শক ‘মন দুয়ারী’ দেখে ইউটিউবের কমেন্ট বক্সে নিজেদের ছোট ছোট অনুভূতি প্রকাশ করছেন।

গল্পে দেখা যায়, নিউ ইয়র্ক প্রবাসী অপূর্ব তার গ্রামে ফেরেন দাদীকে ‘বেটার লাইফ’ দেয়ার জন্য সেখানে নিয়ে যেতে। কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদী দিলারা জামান নিউ ইয়র্ক যেতে চান না। তিনি গ্রামের যৌথ পরিবার ও পারিবারিক রীতিনীতি মেনেই শেষ জীবনটা কাটাতে চান।

ওদিকে, গ্রামের বাড়িতে কাজিন নিহার সঙ্গে পরিচয়ের পর থেকে খুনসুটি লেগেই থাকে অপূর্বর। ঘটতে থাকে মজার মজার ঘটনা। ফ্যামিলি সেন্টিমেন্ট- বন্ডিং এবং রোম্যান্টিক ইমোশনের সঙ্গে গ্রামীণ চোখ জুড়ানো দৃশ্য-মিউজিক সব মিলিয়ে ‘মন দুয়ারী’ দারুণভাবে উপভোগ করছেন দর্শক।

অনেকটা সিনেমার মতো লার্জার স্কেলে নির্মিত ‘মন দুয়ারী’ দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে। কেউ কেউ এটিকে নাটক নয়, সিনেমা বলে মন্তব্য করছেন! আকাশ মিয়া নামে একজন লিখেছেন, এটিকে সিনেমা হলে মুক্তি দেয়া উচিত।

আবার কেউ কেউ বলছেন, গতানুগতিক বাংলা সিনেমার চেয়েও পরিচ্ছন নির্মাণ পেয়েছেন ‘মন দুয়ারী’-তে। কবির হোসেন নামে একজন লিখেছেন, খুব বেশি নাটক দেখা হয় না। তবে ‘মন দুয়ারী’ দেখে মনে হয়েছে এটি এ বছরের অন্যতম সেরা নাটক হয়ে থাকবে।

সুমন রহমান লিখেছেন, অপূর্ব-নিহাকে জুটি হিসেবে দারুণ মানিয়েছে। এর পাশাপাশি এই নাটকের মাধ্যমে দিলারা জামানের মতো লিজেন্ড অ্যাক্টর-কে বহুদিন পর পারফেক্ট ব্যবহার করা হয়েছে।

সিএমভি-এর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ঘেঁটে দেখা যায়, প্রবাসী বাঙালীদের পাশাপাশি বহু দর্শক ওপার বাংলা থেকেও ‘মন দুয়ারী’ উপভোগ করছেন। তারাও বাংলাদেশে নির্মিত ‘মন দুয়ারী’ নাটকের প্রশংসা করতে ভুলছেন না।

এর আগে অপূর্বকে নিয়ে ‘পথে হলো দেরী’ বানিয়েছে সাড়া ফেলেছিলেন জাকারিয়া সৌখিন। এবারের ‘মন দুয়ারী’ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে পরিচালক বললেন, বাংলাদেশের মানুষ একটু বেশি ইমোশনাল এবং ফ্যামিলি ওরিয়েন্টের। এ কারণে তারা পরিবার,
গান, দেশ এবং মানুষের গল্প এগুলো খুব পছন্দ করে। ‘মন দুয়ারী’ নাটকের মধ্যে এই সবকিছু আছে। যাকে বলে ফুল প্যাজেক। আমার মনে হয় মানুষ এগুলো কানেক্ট করেছে। এর আগে ‘পথে হলো দেরী’ লার্জার স্ক্রেলে বানিয়েছিলাম। এবার ‘মন দুয়ারী’ বানালাম। দুবারই রিলিজের আগে একটু ভয় ছিলাম। দুবার দর্শকদের ভালাবাসায় উতরে গেছি। ভবিষ্যতে আরও লার্জার স্কেলের গল্প বলতে চাই

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের