ময়মনসিংহে বিরল প্রজাতির চারটি ‘তক্ষক’ সহ বন্যপ্রাণী পাচারকারী চক্রে সদস্য মো. রবিন মিয়াকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা।
গত শুক্রবার (২১-ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই রাজীব তালুকদারের নেতৃত্বে একটি টিম নান্দাইল মডেল থানাধীন চরশ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে চারটি তক্ষক (সাপ) সহ বন্যপ্রাণী পাচারকারী চক্রে সদস্য রবিনকে আটক করেন। আটককৃত আসামী নান্দাইল মডেল থানাধীন চরশ্রীরামপুর গ্রামের মৃতঃ আসকর আলী ছেলে মো. রবিন মিয়া (৩৩)।
ডিবি পুলিশ জানায়, বন্যপ্রাণী পাচারকারী চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী মো. রবিন মিয়া’র বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে ।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে ডিবি’র অফিসার ইন-চার্জ দৈনিক বার্তা প্রতিদিনকে জানান, ডিবি পুলিশ গতকাল শুক্রবার (২১-ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে ৪(চার)টি বিরল প্রজাতীর বন্যপ্রাণী ‘তক্ষক (সাপ)’ ও তক্ষক রাখার ৩টি ঝুড়ি উদ্ধার করেন। এ বিষয়ে গ্রেফতারকৃত একজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে শনিবার (২২-ফেব্রুয়ারী) দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য