শেরপুর শহরের প্রাণকেন্দ্র তিনআনি বাজারস্থ কলেজ মোড়ে জেলা পুলিশের উদ্যোগে সংস্কার পূর্বক জেলা ট্রাফিক পুলিশ অফিস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি ) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা ট্রাফিক অফিস অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
উদ্বোধন উপলক্ষে জেলা ট্রাফিক অফিসের সামনে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম’কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান টিআই (প্রশাসন) মো. তারিকুল আলম।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর ট্রাফিকের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য