ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬তম সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক ||
আপডেটঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ

“ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগের অন্যতম সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪-ফেব্রুয়ারি) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অত্র সমিতির চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, ঝিনাইগাতী উপজেলা সাবেক চেয়ারম্যান এবং অত্র সমিতির প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি ছিলেন,জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন,ঝিনাইগাতী থানার অফিসার ইন-চার্জ মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কালব এর জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর, ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন মুক্কু ও জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমূখ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করা হয়। সাধারণ সভায় বোর্ডের সকল কর্মকর্তা, কর্মচারি এবং সমিতির সকল সদস্যসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ১১০ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের