২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞের নির্মম নৃশংসতা। ‘ঐ দিন কিছুক্ষণ পরপর বিডিআর জওয়ানরা বাসায় এসে দরজা ধাক্কাচ্ছিল। একপর্যায়ে তারা দরজা ভেঙে ফেলে। পুরো বাসা তল্লাশি করে টাকা ও প্রাইজবন্ড যা ছিল নিয়ে যায়। তখন আমার ছোট ছেলে বারবার জওয়ানদের কাছে জিজ্ঞাসা করছিল, আমার বাবা কেমন আছে? প্রথমবার কিছু না বললেও পরে যখন এসেছে, তখন একজন জওয়ান বলল, একজন অফিসারের মাথার দাম ৫ লাখ টাকা। সবার তো মুখ রুমাল দিয়ে বাধা ছিল, ফলে কে কথাটা বলেছে তার চেহারা দেখতে পাইনি। শুধু তার কথাটা কানে এলো। কেন একজন জওয়ান এই কথা বলল, সেই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি।’ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির নির্মম হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন শহিদ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম সাইফের স্ত্রী বেগম শাহীনুর পারভীন জবা।
মন্তব্য