ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে ওরস মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা : রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ

ময়মনসিংহে হযরত আয়েত আলী শাহ (রঃ) এর মাজার। ছবি : সংগৃহিত

ময়মনসিংহে দু-দিনব্যাপী শুরু হচ্ছে সদর উপজেলাধীন চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ (সাহেব কাচারি) বাজারস্থ ‘হযরত আয়াত আলী শাহ(রাঃ)’ মাজার শরীফের ১০৬ তম ওরস। প্রশাসনের অনুমতিহীন ওরস মাহফিল ঘিরে চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ বাজার(সাহেব কাচারি) এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।

ওরস মাহফিলের নামে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে লাখ লাখ টাকা চাঁদাবাজী সহ নানান অপরাধ বন্ধের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দায়ের করেন, অত্র এলাকাবাসীর পক্ষে জনৈক আ: কাইয়ুম (মোবাইল নাম্বার ০১৩০১৯০৭৮৮৮)।
অভিযোগে উল্লেখ করেন, আগামী ২৬/০২/২০২৫ ইং তারিখ থেকে দুই দিনব্যাপী ময়মনসিংহ সদর উপজেলাধীন চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ (সাহেব কাচারী) বাজারে অবস্থিত ‘হযরত আয়েত আলী শাহ’ মাজার ভিত্তিক ওরশ নামে উচ্চ শব্দে মাইক এর মাধ্যমে গান অশ্লিল নাচ, জোয়া ও নেশা জাতীয় আড্ডা হয়। যাহা সমাজের যুব সমাজকে ধংস করতেছে। কোমলমতি শিশুদের মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করে এবং সমাজের বিতরে এই অশ্লিল কার্যকালাপ বিস্তার লাভ করায় এলাকার মধ্য বিভিন্ন আইন বিরোধী কার্যকালাপ দীর্ঘদিন যাবত হয়ে থাকে। যাহা সুস্থ সমাজ ধংসের মূল কারণ।

উপরোক্ত মাজার ভিত্তিক অসামাজিক, অশ্লিল, অনৈতিক, জোয়া, নেশা, কার্যকালাপ বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মো. শফিকুল ইসলাম খান এর কাছে জানতে চাইলে তিনি জানান, ওরস মাহফিলের আয়োজন কমিটি অনুমতি চেয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করেন। আবেদনের বিবরণের উল্লেখিত বিষয়ে কোতোয়ালী মডেল থানা নিকট আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে মতামত দেওয়া জন্য পুলিশ সুপারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সামাজিক ভারসাম্য বজায় রাখতে স্থানীয় এলাকাবাসীর মতামতের ভিত্তিতে ওরস মাহফিলের অনুমতি না দেওয়া জন্য জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, অনুমতি বিহীন ভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি সামাজিক ভারসাম্য বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেয়া হবে।

এবিষয়ে অভিযোগকারী আ: কাইযুম সহ ধর্মীয় সমাজের ব্যক্তিবর্গ জানান, সামাজিক অবক্ষয় রোদে সকল প্রকার অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। প্রশাসনের অনুমতি বিহীন ওরস মাহফিলের নামে চাঁদাবাজি, মাদকদ্রব্যের ব্যবসা, অশ্লীল নাচ গানসহ অসামাজিক কার্যকলাপ আমরা প্রতিহত করতে প্রস্তুত আছি।

স্থানীয় এলাকাবাসী জানান, ওরস মাহফিলকে কেন্দ্র করে অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেন কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিতে পারে। এব্যাপারে প্রশাসনের নজরদারী জোরদার করার আহবান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের