ময়মনসিংহ নগরী ও সদর উপজেলাধীন এলাকায় পৃথক অপরাধের ৯ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী পুলিশ।
সোমবার (৩-মার্চ) কোতোয়ালী মডেল থানা সুত্রে জানাযায়, অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে ময়মনসিংহ নগরী ও আশপাশ এলাকা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় অব্যাহত অভিযানে গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসআই জাহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মিনহাজ উদ্দিন রাব্বী (২২), পিতা- মো. হাফিজুর রহমান, সাং- আকুয়া হাবুল বেপারী মোড়, ২/ হারুন মিয়া (২২), পিতা- শফিকুল ইসলাম, সাং- নিমতলী (মশিউরনগর), ৩/ আনোয়ার হোসেন (২৯), পিতা-মৃত রুস্তুম আলী, সাং-নওমহল হাজীবাড়ী, সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. মিজানুর রহমান (৩৫), (৯নং খাগডহর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি), পিতা- মো. সিদ্দিক আলী, সাং- গনেশ্যামপুর (মনতলা), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন রহমতপুর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী তৌফিকুল ইসলাম ফাহাদ ওরফে তৌফিক ইসলাম ফাহাদ(২৮), পিতা-মৃত আঃ মান্নান, সাং- ২১১,চরপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামীর নিকট হইতে ৩০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেন। এসআই মো. মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মো. আমিনুল ইসলাম ইমরান (২৬), পিতা- নুর নবী, সাং- খাগডহর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন কাশর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এএসআই ফরহাদ উদ্দিন, এএসআই মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভূক্ত ৩জন আসামীকে গ্রেপ্তার করেন। আদালতের পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ নোমান (২৩), মো. মুক্তার হুসেন, গ্রাম- আনন্দি পুর (চর ভবানীপুর), থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ। ২/ মো. উজ্জল মিয়া (৩৪), পিতা- মো. ফজলুল হক, গ্রাম- আকুয়া জুবলী কোয়ার্টার, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৩/ মো. নাদিম খান, পিতা- মওদুদ খান, সাং- আকুয়া মাদ্রাসা কোয়াটার, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা হয়েছে ।
মন্তব্য