ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ফুলবাড়ী উপজেলায় ব্যর্থতা নিয়েই শেষ হয়েছে ধান-চাল সংগ্রহ অভিযান

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত অপু ||
আপডেটঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ণ

আপৎকালীন মজুত গড়তে সারা দেশের মতো দিনাজপুরের ফুলবাড়ীতেও আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়। তবে বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কম হওয়ায় চালকল মালিকেরা সাড়া দিলেও সাড়া মেলেনি কৃষকদের কাছ থেকে। এতে করে সেদ্ধ ও আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হলেও পুরোপুরি ব্যর্থ হয়েছে ধান সংগ্রহ অভিযান। আর ধানের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার ব্যর্থতা নিয়েই গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গত ১৭ নভেম্বর থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। অভিযানে উপজেলা থেকে ১ হাজার ২৫৮ মেট্রিক টন ধান এবং ৩ হাজার ২৫৮ দশমিক ৩৩০ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৭৯৫ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়।

চাল সংগ্রহের জন্য ৮৯ টি হাসকিং ও ১০ টি অটো রাইস মিলের সঙ্গে যোগাযোগ করা হয়। এরমধ্যে ৪৯টি হাসকিং মিল ও ১০ টি অটো রাইস মিল খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। একই সঙ্গে গত বছরের তুলনায় প্রতি কিলোগ্রাম (কেজি) আমন ধানের দর ৩ টাকা বাড়িয়ে ৩৩ টাকা, সেদ্ধ চাল ৪৭ টাকায় সেদ্ধ চাল আর ৪৬ টাকা আতপ চালের দাম ধরা হয়েছিল।

উপজেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ নভেম্বর এক মেট্রিক ধান ও এক মেট্রিক টন সেদ্ধ চাল ক্রয়ের মধ্য দিয়ে ধান-চাল অভিযানের উদ্বোধন করা হয়। অভিযান উদ্বোধনী দিনে ১ মেট্রিক টন ধান সংগ্রহ করা গেলেও এরপর থেকে শেষদিন পর্যন্ত অর্থ্যাৎ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত এক কেজি ধানও সংগ্রহ যায়নি। তবে চুক্তি থাকায় চালকল মালিকেরা ৩ হাজার ২৪৫ দশমিক ০১০ মেট্রিক সেদ্ধ চাল এবং ৭৯৫ মেট্রিক টন আতপ চাল সরবরাহ করেছেন। সে অনুযায়ী ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ০.০১ শতাংশ এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সেদ্ধ ৯৯ দশমিক ৬০ শতাংশ ও আতপ ১০০  শতাংশ। এ অবস্থাতেই শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে আমন ধান-চাল সংগ্রহ অভিযান।

ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চক কড়েয়া এলাকার চালকল মালিক মো. আলাউদ্দিন বলেন, রাজারে ধানের দাম বেশি থাকায় প্রতি কেজি চাল উৎপাদনে ৫০ টাকার বেশি খরচ হয়েছে। এরপরও প্রথম দিকে তিনি লোকসান দিয়ে কিছু চাল খাদ্য বিভাগে সরবরাহ করেছেন। এতে আর্থিকভাবে তার লোকসান হয়েছে।

উপজেলার বেতদীঘি ইউনিয়নের খড়মপুর গ্রামের কৃষক নূরে আলম সিদ্দিকী বলেন, সরকারি খাদ্য গুদামে ধান দিলে তাদের প্রতি মণ ধানে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত লোকসান যেত। তাই অধিকাংশই ধান পাইকারি বাজারে বিক্রি করে দিয়েছেন। তাছাড়া সরকারি খাদ্য গুদামে নির্দিষ্ট পরিমাণ শুষ্কতা ছাড়া কর্মকর্তারা ধান কেনেন না। তাই অনেকে সেখানে ধান দিতে আগ্রহ দেখান না।

খাদ্য বিভাগের কর্মকর্তাদের দাবি, বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষক সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রিতে আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে চালের দাম বেশি থাকায় মিলমালিকেরাও আগ্রহ না দেখালেও শেষতক তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহমেদ বলেন, লক্ষ্যমাত্রা অনুসারে চাল সংগ্রহের জন্য খাদ্য বিভাগে চুক্তিবদ্ধ চালকল মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন করা গেছে। তবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এর প্রভাব পড়বে না। কৃষকদের ধানের যথাযথ দাম দিতেই সরকার ক্রয়মূল্য নির্ধারণ করেছেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের