ময়মনসিংহ নগরী ও আশপাশ এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে নাশকতা, মাদক ও চুরি মামলার আসামীসহ পৃথক অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ১৩ জনকে গ্রেপ্তার হয়।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মাদক নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় থানা পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে নাশকতা, মাদক ও চুরি মামলার আসামীসহ পৃথক অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেন।
১নং পুলিশ ফাঁড়ি ইন-চার্জ পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী আলহাজ্ব আব্দুস সবুর (৬১) (১১নং ইউপি চেয়ারম্যান, না্লিতাবাড়ী, শেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি), পিতা-মৃত আব্দুল আহাদ, সাং- খরকান্দা, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর’কে কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে দ্রুত বিচার মামলার আসামী ১/ মোঃ. অনিক হাসান (২৮), পিতা-আমান মিয়া, সাং- ৪/২, কাশর (তিনকোনা পুকুরপাড়), ২/ মো. মৃদুল ইসলাম (২১), পিতা-মৃত- নজরুল ইসলাম, সাং- কাচিঝুলি গোলাপজান রোড, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মোঃ. হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মোঃ. সাহেদ আলী (২২), পিতা-মো. লিয়াকত আলী, সাং- বোররচর বনপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১/ মোঃ মুমিনুল(৩৫) পিতামৃত-আব্দুল সামাদ, সাং- রুপচন্দ্রপুর, থানা- তারাকান্দা, ২/ মোঃ সাদ্দাম হোসেন (৩০) পিতা-মো. জয়নুদ্দিন, সাং- চর গোবাদিয়া, থানা- কোতোয়ালী মডেল, উভয় জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামীদ্বয়ের নিকট হইতে ১০ (দশ) বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করে।
এসআই মো. গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক মামলার আসামী আবুল কাশেম (৬৫), পিতা-মৃত আঃ হামিদ, গ্রাম- বাঁশবাড়ী কলোনী, থানা-কোতোয়ালী মডেল জেলা ময়মনসিংহকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামীর নিকট থেকে ৩০(ত্রিশ) পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেন।
এসআই মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ আমিনুল ইসলাম @ শাহান (৬২), (সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ), পিতা-মৃত নূরুল ইসলাম ভূঁইয়া, মাতা- আম্বিয়া খাতুন, সাং- চারিআনিপাড়া, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ অর্ণব (২২), পিতা- শাকিল আহম্মেদ দিপু, সাং- কেবি ইসমাইল রোড, বুড়াপীরের মাজারের বিপরীতে, থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এসআই মো. জাহিদুল ইসলাম, এএসআই নাজমুল ইসলাম, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই মো. জাবির হোসেন খান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ মো. সাইফুল ইসলাম@রিপন (৪৪), পিতা-মৃত- বাচ্চু মিয়া, সাং- কৃষ্টপুর (কৃষ্টপুর দিলরওশন জামে মসজিদ), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ২/ মো. জয়নাল (৩২), পিতা- কামরুল ইসলাম, সাং- কৃষ্টপুর (কৃষ্টপুর দিলরওশন জামে মসজিদ) , থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ। ৩/ মো. অহিদ (২৪), পিতা- আলম, সাং- কৃষ্টপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৪/ সেতু (৩২), পিতা- আহম্মদ আলী, গ্রাম- পাটগুদাম রোড (পাটগুদাম বিহারী ক্যাম্প), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।
সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য