ময়মনসিংহ নগরীর ও আশপাশ এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে গত ঘন্টায় পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন, এসআই বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী মো. সুমন (৩০), পিতা- হযরত আলী, সাং- পুলিশ লাইন উত্তরা, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামী নিকট হইতে ১০ পিস ট্যান্টেডাডল ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী ১/ সাজ্জাদ হোসেন রিফাত (২১), পিতা-মীর হোসেন হৃদয়, সাং- কৃষ্টপুর নিউ কলোনী, ২। মো. মাজহারুল ইসলাম (২০), পিতা- হাবিবুর রহমান হবি, সাং- চর কালিবাড়ী (শম্ভুগঞ্জ টুল বক্সের পেছনে), উভয় থানা- কোতোয়ালি মডেল, জেলা ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মো. আবুল খায়রে (৪৫), আওয়ামীলীগরে সর্মথক, পিতা-মৃত: আঃ গফুর, সাং- রঘুরামপুর র্পূবপাড়া, ২/ মোঃ চাঁন মিয়া (৪৮), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত: তৈয়ব আলী, সাং- ভাটি ঘাগড়া, উভয় থানা- কোতোয়ালী মডেল, ৩/ মো. শামছুল আলম (৫০)(আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত: আনোয়ার আলী, সাং-কাজিয়াকান্দা, থানা- ফুলপুর, এ/পি সাং-রাজবাড়ীর পিছনে খান ভবন, থানা- কোতোয়ালী মডেল, সর্ব জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মো. হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মো. আলী হোসেন (২৬), পিতা- মো. লিয়াকত আলী, সাং- বোররচর বনপাড়া গুচ্ছগ্রাম, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. শহিদুল হক সরকার (৫২)(গৌরীপুর ডেহখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক), পিতা- মৃত যাদব সরকার, সাং- ডেহখোলা (গাজীপুর), থানা-গৌরীপুর, এ/পি সাং- ২৪/এ শ্যামাচরন রায় রোড (ইউনিক টাওয়ার নতুন বাজার), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এএসআই মো. রাকিবুল আলম, এএসআই সুকান্ত দেবনাথ এবং এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের ৩টি গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামী’রা হলেন, ১/ মো. জাহাঙ্গীর মিয়া, পিতা- রোকন মিয়া, গ্রাম- চর ঈশ্বরদিয়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ২/ মো. জাহাঙ্গীর (৩০), পিতা-মৃত: রোকন উদ্দিন বেপারী, গ্রাম- চর ঈশ্বরদিয়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৩/ মো. কামাল মিয়া, পিতা-মারজ আলী, স্থায়ী : গ্রাম- চর ঈশ্বরদিয়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ ।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এসএম নুর মোহাম্মদ জানান, সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে ।
মন্তব্য