ময়মনসিংহে জননী ট্রান্সপোর্টে গোডাউন ও পরিবহন ট্রাকে যৌথ বাহিনী তল্লাশী অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ভারতীয় কম্বল, শাড়ী কাপড়, প্রসাধনী সামগ্রী ও আচার সহ খাদ্য দ্রব্য আটক করে ।
রবিবার (১৬ মার্চ) রাত ১০ ঘটিকায় ময়মনসিংহে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে নগরীর জেসি গুহ রোডস্থ মেডিকেল গেইট এলাকায় জননী ট্রান্সপোর্ট এর গোডাউন এবং ট্রাকে তল্লাশী চালিয়ে এসব পণ্য আটক করেছে ।
প্রাথমিক ভাবে ধারণা এসব পণ্য ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ব্যবহার করে এক শ্রেণীর চোরাচালান কারবারি এবং ট্রান্সপোর্ট ব্যবসা সাথে সম্পৃক্ত অসাধু চক্রের যৌথ সিন্ডিকেট এ ব্যবসায় জড়িত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য