ফাইল ছবি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপি’র আহ্বায়ক এ.এম.এফ আজিজুল ইসলাম পিকুল’কে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০-মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে পৌর আহ্বায়ক থেকে অব্যাহতি পাওয়া এ.এম.এফ আজিজুল ইসলাম পিকুল’র স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকির’কে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানাযায়, গত বুধবার বিকেলে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে উপজেলা যুবদলের নেতাসহ ১০ জন আহত হন। পরে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।
মন্তব্য