শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ক্ষুদ্র নৃ-গাষ্ঠীর মাঝে বকনা বাছুর ও উপকরণ বিতরণ করা হয় । সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গাষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উনয়নে লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে বকনা বাছুর ও পশু উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম. ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী প্রমুখ।
বিতরণকৃত উপকরণগুলোর মধ্যে ছিল ১০০ কেজি গবাদি পশুর খাদ্য, ৫ পাতা ঢেউটিন, ৪টি ঘরের খুঁটি এবং ২ প্যাকেট ভিটামিন ও মিনারেল ওষুধ।
মন্তব্য