শেরপুরের ঝিনাইগাতী উপজেলা জাতীয়তাবাদী যুবদলর আয়োজঅনে গতকাল শুক্রবার মডেল সরকারি পাইলট উচ বিদ্যালয় মাঠে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল ।
দোয়া ও ইফতার মাহফিলে ঝিনাইগাতী উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মানান, লুৎফর রহমান, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা জিতেন্দ্র দাদা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনর নেতৃবৃন্দ ।
এ সময় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষকদল সহ বিএনপি সমথির্ত নেতা-কর্মী দ্বারায় ঝিনাইগাতী উপজেলার মানুষ যেন কষ্ট না পায় সেদিকে সকল সতর্ক করেন । বিগত স্বৈরাচার সরকার মানুষকে যে ভাব কস্ট দিয়েছে, আমরা মানুষের পাশে থেকে ভালাবাসা দিতে চাই।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের নিয়োজিত সকল বাহিনীকে আইন শৃঙ্খলা উনয়নে আমাদের সহযোগিতা করতে হবে। সকল নির্যাতিত পরিবারের পাশে থেকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, জনবান্ধন রাষ্ট্র বিনির্মানে কাজ করার আহবান জানান। এবং খালেদা জিয়া সহ জিয়া পরিবারের জন্য দোয়া চান । উপজেলার সকল ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীরা ইফতার মাহফিল যোগদান করন ।
মন্তব্য