ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে মহিলাদল নেত্রী সঙ্গে ছাত্রদল নেতার  রোমাঞ্চকর ছবি : মহিলাদল নেত্রীকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক ||
আপডেটঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমির এবং ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানীর আপত্তিকর ছবি ভাইরাল। তবে এখনো  ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী পদে বহাল থাকলে-ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ।
গত শনিবার (২২-মার্চ) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদীরা ইয়াসমীন রীতা যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় ভাবমূর্তি এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে আফসানা মিমিকে অব্যাহতি দিয়েছেন।
আফসানা মিমি গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি এবং দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি। সংগঠনের চিঠিতে আফসানা মিমিকে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি পদ বহাল রয়েছে।

সাংগঠনিক ঐ চিঠিতে জানানো হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা প্রশ্রয় দেন না। আপনার কিছু আচরণগত দিকের কারণে আমাদের দলের পরিবেশ ক্ষুন্ন হয়েছে।এমতাবস্থায় দল মনে করছে যে, আপনার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুতরাং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতির পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো।

ময়মনসিংহ (দক্ষিণ) জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আফসানা মিমিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনের অপর সূত্র জানায়, আফসানা মিমির সঙ্গে ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানীর কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে দলীয় পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে এই নেত্রীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে একই দোষে দোষী হয়েও এখনো পদে বহাল রয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী।

এবিষয়ে আফসানা মিমির স্বামী গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র করে এসব ছবি এডিট করে ছড়ানো হয়েছে। এরই মধ্যে ছবিগুলোর বিষয়ে ঢাকার দক্ষিণখান থানায় অভিযোগ করা হয়েছে। এতে লুৎফর রহমান খানসহ আরও কয়েকজন আসামি হয়েছেন।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা লুৎফর রহমান খান সানী বলেন, কীভাবে ছবি ভাইরাল হয়েছে আমি কিছুই জানি না। তবে আফসানা মিমি আমার পরিচিত। ভালুকাতেই উনার বাবার বাড়ি। আমরা একই দলের রাজনীতি করি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের