“বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন” এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরের রাংটিয়া রেঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস-২০২৫। বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর এই অনুষ্ঠানের আয়োজন করেন।
রাংটিয়া রেঞ্জের তাওকাচা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারআশরাফুল আলম রাসল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান শমী। বক্তারা বলেন, বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করা শুধু পরিবশ রক্ষার জন্যই নয়, বরং মানুষের খাদ্য নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বন রক্ষার ওপর আলাচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহম্মদ ইমন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো.আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সম্প্রতি গারো পাহাড় অগ্নিকাণ্ডের রহস্য এবং বন্ধের উপর জনসচেতনতামুলক আলোচনা করা হয়।
মন্তব্য