ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে পাড়া লক্ষীপুর হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
গত বুধবার (২৬-মার্চ) ময়মনসিংহ মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের আয়োজনে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম শহীদ।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা মহসিন আলম, নোমান ইবনে লতিব, জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য