ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দ্বিতীয় বিয়ে করা অপরাধে প্রবাসী পিতাকে কুপিয়ে জখম করেছেন সাদ্দাম ফকির (৩০) নামের এক যুবক। এ ঘটনার পর পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুক্রবার (৪-এপ্রিল) বিকেল সাড়ে ৫ ঘটিকায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত প্রবাসী পিতা হলেন গোলাপ ফকির (৫৫)। সে মৃত আব্দুল বারিক ফকিরের ছেলে। ঘটনার সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে যুবক পালিয়ে যায়। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গোলাপ ফকির দীর্ঘদিন বিদেশে চাকরি করে দেশে ফিরেন। বিদেশ থাকাকালীন সময়ে তার স্ত্রী মারা যান। তাই উনি দেশে ফিরে পুনরায় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন। বিয়ে করার অপরাধে বড় ছেলে সাদ্দাম ফকির ক্ষিপ্ত হয়ে পিতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন।
পাঁচবাগ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মান্নান বলেন, বাবা পুনরায় বিয়ে করার ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়েছে ছেলে। এ ঘটনায় পর থেকে ছেলে পলাতক। তবে তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য