ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

শেরপুরে বিএনপি নেতা বাদল’র খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুর থেকে জিএইচ হান্নান ||
আপডেটঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১:১১ পূর্বাহ্ণ

শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদলকে পূর্ব পরিকল্পিত নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারক লিপি প্রদান।

সোমবার (৭-এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শেরপুর জেলার সর্বস্তরের জনগণের আয়োজনে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্বারক লিপি প্রদান করেন।

উল্লেখ, গত ২৫ ফেব্রুয়ারি শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভুঁইয়াচর এলাকায় বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদলকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। এঘটনায় ওই চিহ্নিত সন্ত্রাসীদের আসামী করে নিহত গোলাম জাকারিয়া বাদলের স্ত্রী মোছাঃ পপি বেগম বাদী হয়ে গত ২৮ ফেব্রুয়ারি শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচিতে নিহত বাদলের স্ত্রী তার বক্তব্যে অভিযোগ করে বলেন, ওই হত্যাকান্ডের ঘটনার পর আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং এতে বাদীসহ বিচার প্রার্থীরা নিরাপত্তাহীন ও হুমকির আশংকা করছে। তাই অবিলম্বে সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রদক্ষেপ গ্রহণ ও হস্তক্ষেপের দাবি জানান।

এসময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক প্রচার সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রদল সাবেক সভাপতি শওকত হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক রাজু, ভাতশালা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রইছ উদ্দিন, শহর ছাত্রদলের সদস্য সচিব আসিফ, কামারিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আঃ কাদের প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন নিহত গোলাম জাকারিয়া বাদলের স্ত্রী, সন্তানসহ বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীরা।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের