ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

শেরপুরে এএসআই এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

জি এইচ হান্নান ||
আপডেটঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

শেরপুর জেলা শহরের সজবরখিলা মেসার্স বিসমিল্লাহ মালেশিয়ান ফার্ণিচার গ্যালারী এর স্বত্বাধিকারী মোঃ হারুন-অর-রশীদ খাঁন কর্তৃক গত ৯ এপ্রিল বুধবার এক সংবাদ সম্মেলনে আসল ঘটনাকে ধামা চাপাদিতে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে রাজধানী ঢাকার মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানায় কর্মরত এএসআই মোঃ এনামুল কবির ওরফে তোতার বিরুদ্ধে সংবাদ পরিবেশন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লার বাসিন্দা পুলিশের এএসআই মোঃ এনামুল কবির ওরফে তোতার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা মোছাঃ শামীমা খাতুন শিল্পীর আয়োজনে তার বাসায় এক সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, মেসার্স বিসমিল্লাহ মালেশিয়ান ফার্ণিচার গ্যালারী এর স্বত্বাধিকারী মোঃ হারুন-অর-রশীদ খাঁন তার ডাকা ৯ এপ্রিল বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন যে, গত ৬ এপ্রিল এএসআই মোঃ এনামুল কবির ওরফে তোতা সন্ত্রাসী লোকজন নিয়ে তার দোকানে চাঁদা দাবিসহ যে মিথ্যা অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং তার দোকানে রক্ষিত সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই প্রমাণিত হবে। হারুন অর রশীদ খাঁন আমাদের পূর্ব পরিচিত হওয়ার সুবাদে তার ব্যবসায়ীর কাজে এএসআই মোঃ এনামুল কবির ওরফে তোতার স্ত্রী শিক্ষিকা মোছাঃ শামীমা খাতুন শিল্পীর সাথে বিশ্বাস ও ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি করে জুডিশিয়াল স্ট্যাম্প ও একটি ব্যাংকের চেকের মাধ্যমে কয়েক দফায় ৫ লাখ টাকা হাওলাদ নেন। এদিকে মোছাঃ শামীমা খাতুন ওরফে শিল্পী অসুস্থ হলে ভারতে চিকিৎসার জন্য যান। পরে মোঃ শামীমা খাতুন শিল্পী তার চিকিৎসার জন্য ওই ব্যবসায়ী মোঃ হারুন-অর-রশীদ খাঁনের কাছে তার পাওনা টাকা চাইলেও দেননি বলে তিনি এমনটাই অভিযোগ করেন।

এঘটনায় গৌরীপুর মহল্লার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে এএসআই মোঃ এনামুল কবির ওরফে তোতা ও ভুক্তভোগী শিক্ষিকা মোছাঃ শামীমা খাতুন শিল্পী তার পাওনা টাকার জন্য দেন দরবার করেছেন বলে স্থানীয়রা জানান। সূচতুর মোঃ হারুন অর রশীদ খাঁন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার আসামী হিসেবে জেলা কারাগারে হাজতবাস ছিলেন বলেও তিনি অভিযোগ করেন। এএসআই এনামুল কবির ওরফে তোতা ও শিক্ষিকা মোছাঃ শামীমা খাতুন শিল্পী দম্পত্তির টাকা ফেরত না দিয়ে উল্টো তার স্বামী বাংলাদেশ পুলিশ রাজধানী ঢাকা শাহজাহানপুর থানায় কর্মরত এএসআই মোঃ এনামুল কবির ওরফে তোতার বিরুদ্ধে শেরপুর সিআর আমলী আদালতে গত ৮ এপ্রিল নাটক সাজিয়ে একটি মিথ্যা মামলা করেছেন মোঃ হারুন অর রশীদ খাঁন। এতে বাংলাদেশ পুলিশের ভাবমুর্তিসহ এনামুল কবির ওরফে তোতা দম্পত্তির সামাজিকভাবে ব্যাপক ক্ষতি, সম্মানহানি ও হয়রানী হয়েছেন বলে তিনি বলেন। হারুন অর রশীদ খাঁনের ডাকা সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে এবং মামলা দিয়ে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোছাঃ শামীমা খাতুন শিল্পী। এছাড়াও বিষয়টি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি এসএম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের