ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ঝিনাইগাতীতে এ বছর ভূট্টা চাষে বাম্পার ফলন : লাভবান হয়েছে কৃষক

গোলাম সারোয়ার শিহাব ||
আপডেটঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ

ভৌগোলিক কারনে জমির উর্বরতা ও গুনাগুনের উপর ভিত্তি করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বেশীর ভাগ চাষ যোগ্য জমিতে ভূট্টা চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে।

ঝিনাইগাতী উপজেলা প্রাকৃতিক ভাবেই ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেষা হওয়ায় জেলা সদরের তুলনায় ঝিনাইগাতী উপজেলাটি আনুমানিক ২০-৩০ ফুট উচুতে এ উপজেলার অবস্থান। প্রতি বছর নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পানির স্তর নেমে যায় ৮০-৯০ ফুট নীচে। ফলে এসময়ে কৃষি জমি এমনকি বাসা বাড়িতে ব্যবহারের জন্য প্রয়াজনীয় পানির ব্যাপক হাহাকার দেখা যায়।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা ফরহাদ হাসানের সাথে এবিষয় কথা হলে তিনি জানান, ঝিনাইগাতী উপজলায় মাটির ভেদাভেদ এবং সময় মতো পানি সংকটের জন্য বার মাস ভুট্টা চাষের উপযুক্ত বলে মনে করেন। কেননা ভুট্টা চাষে কম পরিমান সেচ লাগে, ভুট্টা চাষ সাড়ে ৩ থেকে ৪ মাস সময়ের মধ্যে মাত্র ৩ বার সেচ দিতে হয়। ৩ ধাপ সেচের মধ্যে চারা গজানা পর, থোর আসার পূর্ব এবং ধানা হওয়ার সময়। ভূট্টা চাষে ফলন বেশী, ভুট্রাতে পুষ্টি বেশী, পরিশ্রম কম, ধানের তুলনায় ভুট্টায় লাভ বেশী এবং ভূট্রার চাহিদাও রয়েছে দেশ-বিদেশে সমান ভাবে।
এছাড়াও একর প্রতি ধান হয় ৭০ থেকে ৮০ মন, কিন্তু ভূট্টা হয় ১২০-১৩০ মণ। ধানের বাজার মূল্যের চেয়ে ভূট্টার মূল্য বেশী।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, উপজেলার প্রতাবনগর, নকশী, ভালুকা রামরকুড়া সহ প্রায় সকল গ্রামে গত বছরের তুলনায় এবার ভুট্টা চাষ হয়েছে বেশী । কৃষি দপ্তরে ভূট্টা চাষ সর্ম্পকে পরামর্শ নিতে আসেন অনেক কৃষক। একজন কৃষক ভূট্টা চাষে সকল পরামর্শ ও সহযাগীতা নিয়ে ২একর ১৪ কাঠা জমিতে ৫৫ হাজার টাকা খরচের বিনিময়ে ২শত ৮০মন ভূট্টা উৎপাদন করতে সক্ষম হন এবং প্রতিমন বাজারে বিক্রি করে খরচ বাদে লাভ পান ১লক্ষ ২০হাজার টাকা।

এছাড়াও ওই ভূট্টা চাষ থেকে সারা বছরর জন্য গো-খাদ্য এবং জ্বানালী পেয়ে যান। মেশিনের মাধ্যম ভূট্টা ছাড়ানোর পর আটি/শাসগুলো স্থানীয় বাজারের চা ব্যবসায়ীরা জ্বালানী হিসেবে তা ক্রয় করেন। গত বছরর আশানুপাত ফলন হওয়ায় এবছরও উপজেলার কৃষকরা জমি ভূট্টা চাষের আওতায় এনেছেন এবং ফলনও হয়েছে ভাল।

এ ব্যাপার কৃষকদের সাথে কথা হলে এ প্রতিনিধিকে জানান, ধানের তুলনায় ভূট্টা চাষে পরিশ্রম কম, লাভ বেশী হওয়ায় ভূট্টা চাষের প্রতি আমরা আগ্রহী বেশী। একজন কৃষক জানান, আমার ভুট্টা ফলনের অবস্থা দেখে এ এলাকার অনেক কৃষক আগামীতে ভুট্টা চাষ করার জন্য পরামর্শ নিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হাসান বলেন, ভুট্টা চাষ একটি লাভজনক ফসল, কম পরিশ্রম, কম খরচ বেশী লাভ হয়।

স্থানীয় কৃষি বিভাগ ভুট্টা চাষ আগ্রহী কৃষকদের  সার্বিক ভাবে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়া ভুট্টা চাষের জন্য ব্যাংক ঋণেরও সুবিধা আছে বলে তিনি জানান।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের