ঢাকা , সোমবার , ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র, ১৪৩২

শেরপুরে ৬ দফা দাবি বাস্তবায়নে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেরপুর থেকে জিএইচ হান্নান ||
আপডেটঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারি সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবি ঘোষণা বাস্তবায়নের দাবিতে শেরপুর জেলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা ২০ এপ্রিল রোববার শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শেরপুর জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে শেরপুর জেলার সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে তাদের ৬ দফা দাবি সমূহ তুলে ধরেন।

দাবি সমূহের মধ্যে রয়েছে- ১নং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিচার্স ইনস্টিটিউট কর্তৃক ষ্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন। ২নং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করা। ৩নং রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসা গুলো মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ। ৪নং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা-নীতিমালা-২০২৫ অনুমোদনকরণ। ৫নং প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ। ৬নং প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক-ইবতেদায়ী শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থাকরণ।

এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ, শিক্ষক আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, মোছাঃ মুকলিমা খাতুন, দিদারুল ইসলাম প্রমুখ।

বক্তব্য শেষে শিক্ষক নেতৃবৃন্দ শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে এসব দাবি সমূহ এক স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা প্রশাসক তাদের দাবির স্মারকলিপিটি সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে প্রেরণের ব্যবস্থা করবেন বলে তাদের প্রতিশ্রুতি দেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী