ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ মো. শফিকুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে মাদক, চাঁদাবাজি, দস্যুতা ও দ্রুত বিচার আইনের মামলা সহ আদালতের পরোয়ানা ভুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সকল আসামীকে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।

মন্তব্য