ময়মনসিংহ সদর উপজেলাধীন আল-ক্বারীমুল বারি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শাহাবুদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা।
হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার সহ ন্যায় বিচারের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ সদর ও মহানগর শাখা আজ বুধবার (৭-মে) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করেছে।

স্বারক লিপি গ্রহনপুর্বক ন্যায় বিচারের আশ্বাস দেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ’র নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা সুপারগন সহ শিক্ষক-কর্মচারীগন।
মন্তব্য