ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

আদিবাসী ও দলিত নারী-যুবকদের সক্ষমতা বৃদ্ধির অবহিতকরণ সভার উদ্বোধন

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত ।।
আপডেটঃ রবিবার, ১১ মে, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ণ

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) দিনাজপুর এর আয়োজনে ইলিভেটিং মার্জিনালাইজ্ড পপুলেশন্স থ্রো ও ওমেন্স ইক্যুইটি এন্ড রিপ্রেইন্টেশন (ইম্পাওয়ার) প্রকল্পের আওতায় এবং নাগরিকতা, সিভিক এনগেজমেন্ট ফান্ড, জিএফএ কনসাল্টিং গ্রুপের সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ সভা আজ শনিবার (১০ মে) উদ্বোধন করা হয়েছে।

জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে আযোজিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীন।

প্রকল্প বিষয় সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার শাহ্ আবজাল আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিল স্পেশালিস্ট লুৎফুল কবির। প্রজেক্ট ম্যানেজার শাহ্ আবজাল আহম্মেদ। এ সময় তিনি জানান, এই প্রকল্প দিনাজপুর সদরের পৌরসভা, সুন্দরবন, ফাজিলপুর ও শেখপুরা ইউনিয়নের, বিরল ধামইর, ধর্মপুর, রাণীপুকুর, রাজারামপুর ইউনিয়নে, কাহারোল উপজেলায়, রসুলপুর, মুকুন্দপুর, সুন্দরপুর, রামচন্দ্রপুর ও বীরগঞ্জ উপজেলায় সুজালপুর, ভোগনগর, মোহনপুর, মরিচা ইউনিয়নের চার হাজার নারী ও আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠী এই প্রকল্পে অংশীজন হিসেবে কাজ করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেরাজুল ইসলাম। কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ট্রেনিং ইনচার্জ মোঃ খাদেমুল ইসলাম। মেডিকেল অফিসার ডা: হোসেন মো. নাহিদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট অফিসার সাইফুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেএসকেএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় আদিবাসী ও দলিত নারী-যুবদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে সক্ষমতা বৃদ্ধি পাবে। এর জন্য সবাইকে বৈষম্য মূলক মানসিকতা পরিত্যাগ করতে হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের