শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শনিবার (১০-মে) ভোর ৪টায় গারো পাহাড়ের গহীন জঙ্গল রাবার বাগান সংলগ্ন জিরো পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ১২ দিনের ব্যবধান আবারও বস্তা ভর্তি ১৩৮৫ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্বার করা হয়েছে। শেরপুর পুলিশ সুপার আমিনূল ইসলামের নির্দেশে অফিসার ইন-চার্জ আল আমিন এর নেতৃত্বে এসআই হারুন, এসআই হাশেম ও এসআই জামাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স সাহসিকতার সহিত সিমান্ত অঞ্চলে অভিযান পরিচালনা করেন ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দৌড়ে পালিতে যায়। পরে বস্তা ভর্তি ভারতীয় মদের বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানায় বস্তার সেলাই কেটে রয়েল স্টিক, রয়েল গ্রীন, রয়েল বক্স আইকানিট হোয়াইট, ম্যাগডলস, হুইসকি সহ কয়েক প্রকার ব্রেন্ডের অবৈধ ভারতীয় ১৩৮৫ মদের বোতল বাহির করেন ।
এ ব্যাপার অফিসার্স ইন-চার্জ আল আমিন জানান, শনিবার (১০-মে) ভোরে অভিযান পরিচালনা করে ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা । চোরাচালানের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার হওয়া মদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ।
সম্প্রতি চোরাকারবারীরা সক্রিয় থাকা অবৈধ উপায়ে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল আমদানি বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয়’রা। অবিলম্বে চোরাকারবারি গডফাদার ও এ চক্রের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন উপজেলাবাসী।
মন্তব্য