ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখা অভিযানে দুই কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদ সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে।
ডিবি সুত্রে জানাযায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ এর নির্দেশে এসআই মোঃ ফারুক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন চর বড়বিলা মধ্যপাড়া সাকিনস্থ আনোয়ার হোসেন সুমন এর বাড়ি সামনে থেকে শনিবার (১০-মে) সন্ধ্যা ৭ ঘটিকায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন সুমন (৩৫), পিতা-মৃত ফয়েজ উদ্দিন মুন্সী, সাং-চর বড়বিলা মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেপ্তার করেন।
অপর অভিযানে এসআই পিন্টু কুমার রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট উপজেলা গেইট সংলগ্ন আকন্দ ডেন্টাল কেয়ার এর সামনে থেকে রবিবার (১১-মে) ১২ টি কাঁচের বোতলে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী নূর হোসেন (১৯), পিতা-শামছুল কবির, সাং-সোহাগীপাড়া, থানা- ধোবাউড়া, জেলা-ময়মনসিংহকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছেন ডিবি পুলিশ।
উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা ও ১২ টি কাঁচের বিদেশী মদের বোতল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ও হালুয়াঘাট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য