ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

কেবি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ||
আপডেটঃ বুধবার, ১৪ মে, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ

স্বেচ্ছাচারিতা, অর্থ কেলেঙ্কারী, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের ১৫ মে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীদের তোপের মুখে সাময়িক বরখাস্ত হয়েছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান। এরপর ২০১৮ সালের ২৮ মার্চ পূর্নাঙ্গ বরখাস্ত হন তিনি। এনিয়ে টানা ৬ বছর আইনী লড়াই শেষে পরিবর্তিত প্রেক্ষাপটে ‘বৈষম্যের শিকার’ দাবি করে গত (২০২৪) বছরের ২ সেপ্টম্বর স্বপদে পুর্নবহাল হন তিনি। এতেই বেপরোয়া হয়ে উঠেছেন এই কলেজ অধ্যক্ষ।

অভিযোগ উঠেছে, পদে ফিরেই আবারও অবৈধ প্রভাববিস্তার করে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছেন অধ্যক্ষ। এনিয়ে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে দলাদলির সৃষ্টি হয়েছে। তবে অধ্যক্ষের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
সূত্র জানায়, মো. আতাউর রহমান অধ্যক্ষ থাকাকালে ২০০৭ সালে তাঁর বাসায় কাজের সুবাধে মো. মজিবুর রহমান নামের এক ব্যক্তিকে অফিস সহায়ক পদে চাকরি দেন। এ ঘটনার এক বছর পর ২০০৮ সালে মজিবুর রহমানের শ্যালক সুমন মিয়াকেও অফিস কর্মচারি পদে চাকরি দেন। বর্তমানে অধ্যক্ষ স্বপদে পুনরায় বহাল হয়ে অফিস সহায়ক মজিবুরের ছেলে রেজাউর রহমান রূপনকে অফিস সহায়ক পদে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বলে অভিযোগ সংশ্লিষ্ট সূত্রের।

অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরনের অভিযোগ করে সংশ্লিষ্ট সূত্রের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিষ্ঠানের অর্নার বোর্ড থেকে সাবেক ২ অধ্যক্ষের নাম তুলে ফেলে দিয়েছেন বর্তমান অধ্যক্ষ আতাউর রহমান। শহীদ মিনার থেকে সাবেক চেয়ারম্যান ও ভিসির নাম ফেলে দিয়ে করেছেন নতুন ফলক এবং তাঁর বরখাস্তকালীন সময়ে সকল বিষয় অনুসন্ধানে গঠন করেছেন ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

সূত্র জানায়, ২০১৭ সালে স্বেচ্ছায় চাকরী ছেড়ে চলে যাওয়া আইসিটি শিক্ষক নুরুজ্জামানকে ফের নিয়োগ এবং সিনিয়রিটি দেওয়ার প্রস্তাব, অবসর নেওয়া ২ জনের পেনশন আটকে দেওয়া এবং পিকনিকে না যাওয়ায় এবসেন্ট দেখানো। এছাড়াও কলেজে মালী থাকা স্বত্বেও আরও একজনকে মালী নিয়োগ, নিয়ম না মেনেই ২ জনকে গার্ড নিয়োগ করেছেন অধ্যক্ষ। এনিয়ে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহলে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলেজ অধ্যক্ষ মো. আতাউর রহমান। তিনি বলেন, অতি গোপনীয়তায় অত্যান্ত স্বচ্ছ প্রক্রিয়ায় চলছে এই নিয়োগ কার্যক্রম। প্রার্থীদের ফলাফল মূল্যায়নে নিয়োগ দেওয়া হবে। এতে বাণিজ্যের কোন সুযোগ নেই। আমি কারো বিরুদ্ধেই প্রতিহিংসার আচরণ করছি না।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের