শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া বাজার এলাকায় ঝিনাইগাতী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১২টি বস্তা ভর্তি ৩০০ বোতল ভারতীয় মদ উদ্বার করেছে ।
শনিবার (১৭-মে) সকাল সাড় নয়টায় অফিসার ইন-চার্জ এর নির্দেশে এসআই আবুল হাশম, এসআই আব্দুল ওয়াহাব ও এএসআই সামছুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদর ভিত্তিতে রাংটিয়া বাজার এ অভিযান পরিচালনা করে বস্তা ভর্তি ভারতীয় মদের বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসেন । থানায় বস্তার সেলাই কেটে রয়েল স্টিক, রয়েল গ্রীন, রয়েল ব্লক আইকানিট হোয়াইট, ম্যাগডলস, হুইসকি সহ ৭ প্রকার ব্রেন্ডের অবৈধ ভারতীয় ৩০০ পিস মদের বোতল বাহির করেন ।
এ ব্যাপার অফিসার্স ইনচার্জ আল আমিন জানান, আজ সকাল অভিযান পরিচালনা করে ভারতীয় মদ উদ্বার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা । এর সঙ্গে জড়িত কাউক গ্রপ্তার করা যায়নি। এবিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি চোরাকারবারীরা সক্রিয় হয়ে অবৈধ পথে সিমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল আমদানি বৃদ্ধি পাওয়ার ফলে কয়েক দফা ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ ।
সিমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা সহ অবিলম্বে গডফাদার ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
সংযুক্ত
মন্তব্য