ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

নান্দাইলে দুই যুগেও এমপিও না হওয়া মাদ্রাসা ঝড়ে লন্ডবন্ড : পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিনিধি ||
আপডেটঃ শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে দুই যুগ ধরে প্রতিষ্ঠিত মুসলিম ধর্মীয় নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান আলহাজ্ব আঃ কদ্দুছ বালিকা দাখিল মাদ্রাসাটি আজো কোন ধরনের উন্নয়নের ছোঁয়া পায়নি। দুই যুগ আগে ডেউটিন দিয়ে নির্মিত টিনের ঘরগুলো গত ১৯ মে আবারো ঝড়ে লন্ডবন্ড হয়ে গেছে। পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

খোজ নিয়ে জানা গেছে, নান্দাইলের সীমান্তবর্তী মুসুল্লি ইউনিয়নের মেছারকন্দা নয়াপাড়া এলাকায় নারী শিক্ষার কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ২০০২ সনে স্থানীয় সমাজ হিতৈষী, শিক্ষানুরাগী ডঃ আব্দুর রহমান আনোয়ারীসহ তার পরিবারের সদস্যরা এক একর জমি দান করে আলহাজ্ব আঃ কদ্দুছ বালিকা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতাদের বরাত দিয়ে জানা গেছে, ডঃ আব্দুর রহমান আনোয়ারীসহ তার পরিবারের সদস্যদের দান করা ঐ জমিতে তৎ সময়ে মাদ্রাসায় যোগদান করা শিক্ষক কর্মচারীরা তাদের নিজের অর্থায়নে মাটি কেটে ভরাট করণসহ মাদ্রাসার দশম শ্রেণি পর্যন্ত ক্লাসরুম, অফিস রুম, নির্মাণ, আসবাবপত্র নির্মাণ করে নিয়মিত পাঠদান শুরু করেন। দীর্ঘ দুই যুগেও মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবুল হাশেম ভুইয়াসহ অনেকেই। অবশ্য এই দীর্ঘ সময়ে একজন শিক্ষক কিংবা কর্মচারীর এমপিও না হওয়ায় অনেকেই অন্যত্র চলে গেছেন। সুপার সহ বেশ কয়েকজন শিক্ষক দুই যুগ ধরে আজো চেয়ে আছেন সরকারের দিকে। যাতে জীবনের শেষবেলাতেও তাদের এমপিও হয়। সেই আশায় বিনা বেতনে পেটে পাথর বেধে খেয়ে না খেয়ে এলাকার শিশুদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সুপার বলেন, দুই যুগ আগে ২০০২ সনে নারী শিক্ষার ধর্মীয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দায়িত্ব পালন করে আসছি। ২০০৫ সনে পাঠদানের অনুমতি এবং ২০০৯ সনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করে আসছে। শুরুতে সকল শিক্ষকদের আন্তরিকতায় সুষ্ঠভাবে পাঠদানের পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলো। এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটি এমপিও না হওয়ায় অনেক শিক্ষক চাকুরী নিয়ে অন্যত্র চলে গেছেন। শিক্ষক ঘাটতির কারণে মাঝে মধ্যে শিক্ষার্থীরাও নিয়মিত লেখাপড়া করতে অন্যত্র চলে যায়। এভাবেই খুড়িয়ে খুড়িয়ে প্রতিষ্ঠান চলতে থাকাবস্থায় আবারো শুন্যপদে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান অব্যাহত রাখা হয়েছে।

বর্তমানে ১০ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী রয়েছেন। এছাড়া ১৮০ জন শিক্ষার্থী রয়েছে। চলতি ২০২৫ সনে ১৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। গত দুই বছরে দাখিল পরীক্ষায় ফলাফল বেশ সন্তোষজনক অবস্থানে ছিল। আশা করা যায় এবারো সন্তোষজনক ফলাফল হবে। বর্তমানে ঝড়ের কবলে পড়ে প্রায় সবগুলো ক্লাসরুম লন্ডবন্ড হয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদ্রাসাটি আপাতত ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, গত ১৯ মে ঝড়ের একটু আগে মাদ্রাসাটি ছুটি দেয়া হয়েছে। ক্লাস চলাকালীন সময়ে ঝড় হলে বহু হতাহতের শঙ্কা ছিল। আল্লাহর রহমতে কারো ক্ষতি হয়নি।
লন্ডবন্ড মাদ্রাসাটির ক্লাসরুম পাঠদান উপযোগী করে তুলতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জরুরি বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে সহযোগিতা পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। তিনি বলেন, আলিয়া মাদ্রাসা হওয়ায় স্থানীয়রা এখন আর সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করছেন না। এর আগেও কয়েকবার এই মাদ্রাসাটি ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় আমরা নিজেরা মেরামত করেছি। বিনা বেতনে চাকুরী করায় বর্তমানে শিক্ষকগণও নিজের টাকায় প্রতিষ্ঠানটি মেরামত করে পাঠদান চালু রাখতে অনেকটা অনিহা প্রকাশ করছেন। তাদের মতে, একে তো বছরের পর বছর ধরে বেতন নেই। আবার মাঝে মধ্যেই মেরামতের জন্য টাকা খরচ। এভাবে অনেক শিক্ষক চাকুরী থাকলেও বেতন না হওয়ায় পারিবারিকভাবে ধৈন্যদশায় দিনাতিপাত করছেন। সুপার আরো বলেন, আকাশের (আবহাওয়া) অবস্থা ভালো নেই। খোলা মাঠে কিংবা গাছ তলায় পাঠদান চালানো সম্ভব নয় বিধায় মাদ্রাসা বন্ধ (ছুটি) দেওয়া হয়েছে। অতি দ্রুত প্রতিষ্ঠানটি মেরামত করে পাঠদান উপযোগী করার চেষ্টা করছি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের