ঢাকা , সোমবার , ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র, ১৪৩২

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলায় আ’লীগ-যুবলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

অমর চাঁদ গুপ্ত অপু (দিনাজপুর) ||
আপডেটঃ শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র মিছিলে ককটেল হামলার বিষ্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ মে) রাতভর ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র মিছিলে ককটেল হামলার বিষ্ফোরক মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের হরহরিয়াপাড়া গ্রামের মৃত সাদেক আলী মন্ডলের ছেলে মো. আব্দুল আজিজ মন্ডল (৬০)। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের উত্তরপাড়া (জমিদারপাড়া) এলাকার সুবিমল চৌধুরীর ছেলে গোষ্ঠ মোহন চৌধুরী (৪৯)। তিনি খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার আহাদ চৌধুরীর ছেলে ফজলুল হক চৌধুরী জুয়েল (৪৯)। তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। একই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) তিনি শিবনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি। ১নং এলুয়ারি ইউণিয়নের শ্রীরামপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে তারিকুল ইসলাম (৪৫)। তিনি এলুয়ারি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, শুক্রবার (২৩ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র মিছিলে ককটেল হামলার বিষ্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত অজ্ঞাতনাম আসামী হিসেবে উল্লেখিত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদেরকে আজ শনিবার (২৪ মে) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির মিছিলে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাঢ়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী