ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নূরনবী হক জিসান (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এবং চলতি বছরের ২৮ মার্চ থেকে কারাগারে বন্দি ছিলেন।
কারা সুত্র জানায়, বৃহস্পতিবার (২২-মে) দুপুর ১২টার দিকে কারাগারের ভেতরের ওয়ার্ডে সিঁড়ির রেলিং থেকে পড়ে মাথায় আঘাত পান জিসান। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় তিনি মারা যান।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আগে থেকে কোনো রোগে আক্রান্ত ছিলেন কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
এই ঘটনায় জিসানের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য