ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের অপসারণের দাবিতে  মানববন্ধন

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের মদদ পুষ্ট ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জিয়া আহমেদ সুমনের অপসারণের দাবিতে আন্দোলনে শহীদ ও আহতের পরিবারসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে।
মানববন্ধনে শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ, শহীদ মাহিনের পিতা জামিলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার মুখ্য সংগঠক সাজ্জাদ হোসেন সজীব, জেলার সদস্য সচিব, আলী হোসেন ও আঃ আলীম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিগত ২০২৪ এর গণআন্দোলনে ময়মনসিংহের ৪১ জন্য শহীদ হয়েছেন। এই ৪১ জন শহীদের পরিবারকে ময়মনসিংহ জেলা পরিষদ থেকে ২ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক মাস আগে এই সকল শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার পরও জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক এই আর্থিক অনুদান প্রদানে নানা তালবাহানা করে আসছেন।
তারা আরো বলেন, এই অনুদান প্রাপ্তিতে বাঁধা কেন তা জানতে চাই প্রশাসনের কাছে। তারা এও বলেন,
ফ্যাসিষ্ট তাড়াঁও – আওয়ামী দোসর খেদাও। আন্দোলনে শহীদ ও আহত পরিবারের মর্যাদা যেকোন মুল্যে রক্ষা করতে তারা বদ্ধ পরিকর বলেও দাবি করেন।
সুত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি বছরের ২৪ মার্চ তারিখে উপসচিব খন্দকার ফরহাদ আহমদ স্মারক নং ৪৬.০০.০০০০.০০০.০৪২.১৪..০০৯২.২৪ (অংশ -১) ৪৭৩ মুলে ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটভুক্ত ছাত্র-জনতার জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ প্রত্যেক শহীদ পরিবারের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের নির্দেশ দেওয়া হয়। উক্ত নির্দেশে প্রত্যেক শহীদ পরিবারের অনুকূলে জেলা পরিষদের নিজস্ব (রাজস্ব)  তহবিল হতে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদানের প্রশাসনিক অনুমোদন সহ নির্দেশ প্রদান
জেলা পরিষদের একটি সুত্রে জানা গেছে, ২০২৪ এর গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদানে মন্ত্রণালয়ের চিঠি প্রাপ্তির পর শহীদ পরিবারের সদস্যদের খোজ খবর নেওয়া সহ তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে কিছুদিন সময় লাগে। অনেকক্ষেত্রে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ওয়ারিশান এবং টাকা উত্তোলনে পরিবারের বৈধ মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়। এই সকল শহীদ এবং পরিবারগুলোর অনেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন কর্মব্যস্ততার জন্য অবস্থান করেন। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে তারা বিভিন্ন এলাকায় গণআন্দোলনে অংশ নিয়ে তারা ঐ এলাকায় শহীদ হয়েছেন। তাদের তথ্য এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতেও সময় লেগেছে। এ জন্য একটু সময় বেশি লেগেছে। শহীদ পরিবারের সদস্যদের দাবি পারিবারিক সকল জটিলতা নিরসনশেষে অনুদান প্রাপ্তির লক্ষে প্রায় এক মাস আগে ৪১ শহীদ পরিবারের সদস্যরা আবেদন করেছেন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, অনুমোদন এবং নির্দেশনার পরও ময়মনসিংহ জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমনের দায়িত্বহীনতায় আমরা অনুদানের আর্থিক সহায়তা পাচ্ছি না। এই দায়িত্বহীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসকের অপসারণ দাবি করছি।
জেলা পরিষদের একটি সুত্র মতে, দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসকের টেবিলে প্রায় শতাধিক ফাইল পরে আছে। এ সকল ফাইলের ঠিকাদারী বিল, প্রকল্পের বরাদ্দের ফাইল পর্যন্ত রয়েছে। যাদের অনেকেই দীর্ঘ দিন নিজেদের অর্থায়নে কাজ শেষ করেও বিল না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের