ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ফুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজের নতুন নাম চিন্তামন সরকারি কলেজ

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত অপু ||
আপডেটঃ শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ

 

দিনাজপুরের ফুলবাড়ীর উপজেলার চিন্তামনস্থ “বঙ্গবন্ধু সরকারি কলেজ” এর নাম বদলে “চিন্তামন সরকারি কলেজ” নামকরণ করা হয়েছে। গত বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে চিন্তামন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজিবর রহমান।

জানা যায়, ১৯৯৮ সালে আওয়াম লীগের শাসনামলে ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন এলাকায় বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়। অপরদিকে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ফুরবাড়ী ডিগ্রি কলেজটি ১৯৮৯ সালে এরশাদ সরকারের শাসনামলে সরকারি কলেজে রূপান্তর করা হয়। বর্তমানে ফুলবাড়ীতে দুইটি সরকারি কলেজ বিদ্যামান রয়েছে।

সাবেক বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে চিন্তামন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজিবর রহমান বলেন, বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছেন। কলেজের পুরোনো নামের সাইন বোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে চিন্তামন সরকারি কলেজের নামের সাইন বোর্ড তৈরি করতে দেওয়া হয়েছে। এখন থেকে কলেজটি চিন্তামন সরকারি কলেজ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তার পরিবারের নাম দিয়ে রেখেছিল। অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সরকারি কলেজ নামটি পরিবর্তন করে চিন্তামন সরকারি কলেজ করায় আমরাসহ স্থানীয়রা সবাই খুশি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম বলেন, এ বিষয়ে এখনও কোনো চিঠি পাওয়া যায়নি। চিঠি পেলে এ বিষয়ে বিস্তরিত জানা এবং বলা যাবে। #

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের