ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে, যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য, ‘The evidence is clear; invest in prevention, break the cycle. #StopOrganizedCrime.’ দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গন থেকে টাউন হল পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিবসটি উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, কোরআন ও হাদিসেও মাদককে নিষিদ্ধ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কেবল একদিনের প্রতীকী প্রতিবাদ যথেষ্ট নয়,  এর বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্তি একজন ব্যক্তির নিজস্ব চিন্তা-চেতনা, ব্যক্তিত্ব, মনুষ্যত্ববোধ কেড়ে নেয়। ভালোমন্দের জ্ঞান হারিয়ে মাদকাসক্ত ব্যক্তি চুরি, ছিনতাই, এমনকি হত্যাকান্ডের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে।

 

প্রধান অতিথি আরো বলেন, মাদকের বিরুদ্ধে প্রথমেই প্রয়োজন প্রতিরোধ। মানসিকতার পরিবর্তন করা না গেলে কেবল শাস্তির মাধ্যমে মাদক থেকে ফেরানো কঠিন। তাই মাদকাসক্ত ব্যক্তির সুস্থ মানসিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। দেশের বাইরে থেকে মাদক প্রবেশের চ্যানেলগুলো বন্ধ করতে হবে। দেশের আপামর জনগণকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। মাদককে ঘৃণা করতে হবে, মাদকসেবীকে নয়। বরং মাদকাসক্তি থেকে পুনরুদ্ধারে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান।

 

মাদকের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে আলোচকগণ সভার বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন। বিভিন্ন আলোচকের বক্তব্যে মাদক প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বলা হয়। মাদকের বিস্তার রোধে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা, সামাজিক সচেতনতা সৃষ্টি ও মাদকসেবীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে স্কাউট সদস্য, মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি, পুনর্বাসন কেন্দ্রের উদ্যোক্তা, জুলাই আন্দোলনের সমন্বয়ক ও প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের