ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে সমন্বিত উন্নয়ন হয়েছে

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৩:০৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিগত ১৪ বছরে সারাদেশে সমন্বিত উন্নয়ন সাধিত হয়েছে। রাষ্ট্রপতি তাঁর ভাষণে দেশের উন্নয়ন অগ্রগতির একটি প্রামাণ্য দলিল জাতির সামনে উপস্থাপন করেছেন।

আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা একথা বলেন।

গত ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে রাষ্ট্রপতি এ ভাষণ দেন। রীতি অনুযায়ি এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকার।

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার অষ্টম দিনে আজ অংশ নেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সরকারি দলের সদস্য এনামুল হক, মো. আব্দুল মজিদ খান, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, একেএম ফজলুল হক, মো. মোজাফফর হোসেন, বেগম কানিজ ফাতেমা আহমেদ, বেগম নাদিরা ইসলাম জলি, বেগম অপরাজিতা হক, জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও বেগম সালমা ইসলাম।

তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ, আর্থ-সামাজিক, শিক্ষা, যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পরিবহন সেক্টরে কক্সবাজার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রেললাইন যুক্ত হয়ে গেছে। পঞ্চগড় থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। দেশের প্রায় প্রতিটি জেলা ও বিভাগীয় শহরের সাথে আকাশপথ যুক্ত হয়ে গেছে। একই সাথে নৌপরিবহন মন্ত্রণালয়েও ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, মেরিটাইম সেক্টর বিশাল সমুদ্রসীমায় আমাদের অধিকার ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সমুদ্রে এখন বাংলাদেশী পতাকাবাহী জাহাজ মর্যাদা নিয়ে চলাচল করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশী পতাকাবাহী জাহাজ মাত্র ৩০টি ছিল, এখন ৯৫টি জাহাজ বাংলাদেশের মেরিটাউম সেক্টরে বিচরণ করছে। আগামী কয়েকদিনের মধ্যে আমরা ১০০টি জাহাজ সেলিব্রেট করতে যাচ্ছি। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহারে ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরী করার ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যে সাড়ে ৬ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করা হয়েছে এবং পর্যায়ক্রমিকভাবে নৌপথ তৈরির কাজ চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ১৬টি দপ্তর ও সংস্থার গৃহীত উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, রাজধানী ঢাকাকে ঘিরে যে চারটি নদী রয়েছে, সেইসব নদীগুলোকে চলাচলের জন্য দখল ও দুষণমুক্ত করা হয়েছে। নদী তীরের ২২ হাজার ৫৩৯টি অবৈধ স্থাপনা ইতোমধ্যে উচ্ছদ করা হয়েছে এবং ৮৪১ একর জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এখন নদী তীরের পরিবেশ সংরক্ষণ করা হচ্ছে, ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদীর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এমনিভাবে দেশের সকল নদ-নদী রক্ষায় উদ্যোগ নেয়া হয়েছে।

বিএনপি জামাতের সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, গত ২০০৮ সালে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর শিপিং কর্পোরেশন জেগে উঠেছে। গত দুই অর্থবছরে শিপিং কর্পোরেশন প্রায় ৩০০ কোটি টাকা মুনাফা করেছে। মোংলা বন্দর আধুনিকীকরণের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। পায়রা সমুদ্র বন্দরে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ চলছে। এই বন্দর ইতোমধ্যে প্রায় ৭০০ কোটি টাকা আয় করেছে।

সরকারি দলের সদস্যরা বলেন, সরকারের এতো উন্নয়নের পরও বলা হচ্ছে দেশে নাকি কোন উন্নয়ন হচ্ছে না। করোনা মহামারির মধ্যেও অনেকে বলেছিল বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশের একটি মানুষও না খেয়ে মারা যায়নি, বিনা চিকিৎসায় মারা যায়নি। এটাই হচ্ছে বাংলাদেশ। যারা এসব কথা বলে তাদের দুঃশাসন দেশের মানুষ দেখেছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর আমরা খুনি জিয়াউর রহমানের দুঃশাসন দেখেছি। ওই দুঃশাসনের সময় তিনি খুনিদের নিয়ে রাজনীতি করেছেন। তিনি বাংলাদেশের সমাজ ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও একই পথে চলেছেন।

তারা বলেন, আজকে যখন বাংলাদেশ বিশে^ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তখন দেশকে টেনে ধরার চেষ্টা করা হচ্ছে। দেশে তারা হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি কায়েম করেছিল। সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে। তারাই এখন দেশে মানবাধিকারের কথা বলছে। আইনের শাসনের কথা বলছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই এতিমের টাকা আত্মসাৎ করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ দন্ডিত হয়ে কারাবরণ করছেন।

তারা বলেন, ‘আমরা আশা করি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট এবং একটি সমৃদ্ধ দেশ হবে।’

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের