ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এম.এ. আজিজ ||
আপডেটঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুন) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানায়, উপজেলা পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের অধীন সকল অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানায়, যানজট নিরেসনে শহরের বিভিন্ন রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে ও অটোরিকশা সিএনজি রোড প্ল্যান বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় করা হচ্ছে। এছাড়াও শহরের মেছোয়া বাজারে ফুটপাতে যেন অবৈধ দোকান বসতে না পারে সেজন্য সার্বক্ষণিক তদারকির জন্য আনসার নিয়োগের বিষয়ে বাজার কমিটিকে পত্র দেওয়া হয়েছে।

ময়মনসিংহের সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জানান, সড়ক দুর্ঘটনা প্রবল এলাকাগুলো চিহ্নিত করে দুর্ঘটনার রোধে রোড ডিভাইডার, স্পিড বেকারসমূহের রংকরন এবং জেব্রা ক্রসিং এর কাজ চলমান আছে।

সভায় ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানায়, ২০২৫-২৬ মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিতরণের জন্য প্রণোদনা হিসাবে রোপা আমন উফশী ৪০৫০০ জন,বিঘায়, নারিকেলের চারা ১৫০০০টি ৩০০০ জন কৃষকের জন্য ও প্রতিষ্ঠানের জন্য ৩০০০টি, মরিচ বীজ(হাইব্রীড) ৮০০ জন, লেবু চারা ৮০০ জন, তাল-১৫০০ জন, গ্রীষ্মকালীন শাকসবজি ১২০০ জন বরাদ্দনুযায়ী উপজেলাওয়ারী বিভাজন প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের প্রত্যেক বিভাগের নিজস্ব কাজ অবশ্যই আমাদের সঠিকভাবে এবং নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। তিনি আরো বলেন, অবশ্যই আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, এক দপ্তরের সাথে অন্য দপ্তরের সমন্বয়হীনতার কারণে কোন কাজের ব্যত্যয় যাতে না ঘটে।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের