ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ঝিনাইগাতীতে বিএনপি নেতা বহিস্কার প্রত্যাহারের কর্মসূচিকে ঘিরে পক্কে বিপক্ষে বিক্ষোভ  

গোলাম সারোয়ার শিহাব ||
আপডেটঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল শনিবার বিকালে বহিস্কিৃত বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার প্রত্যাহার কর্মসূচিকে ঘিরে পক্ষে এবং বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলা নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করার ফলে কেন্দ্রীয় বিএনপির সিদ্বান্ত মোতাবেক আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিস্কার করে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়। তখন চুপ থাকলেও ৫ই আগস্টের পর দলে ফেরার জন্যে নড়েচড়ে বসে আমিনুল ইসলাম বাদশা। তার নেতৃত্বে দলের কোন কর্মসূচি পালন করার চেষ্টা করলে স্থানীয় বিএনপি নেতারা বিএনপি অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান দেয় সে দলের কেউ না। কোন প্রোগ্রাম করতে হলে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করতে হবে । দলের নির্দেশ অমান্য করে বিএনপি অঙ্গ সংগঠনের নামে প্রত্যাহারের দাবিতে মাইকে প্রচার করে শনিবার ধানহাটি মোড়ে সমাবেশের ডাক দেয় বাদশা সমর্থনে থাকা নেতৃবৃন্দ। মাইকে এই প্রচার শুনে টনক নড়ে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের । সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদল, সেচ্ছাসেবক দল সহ অন্যান্যরা পোস্ট দেয় বিএনপির কোন প্রোগ্রাম নেই কেউ অংশ গ্রহণ করলে দলীয় ভাবে সিদ্বান্ত গ্রহণ করা হবে। এ দিকে গতকাল শনিবার সময় ঘনিয়ে আসলে বাদশার সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয়ে বহিস্কার প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধানহাটিতে কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বিক্ষোভ ও আলোচনা সভায় কোন উল্লেখ যোগ্য বিএনপি নেতাকে দেখা যায়নি। পরক্ষণে ঝিনাইগাতী বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপি অফিস থেকে যে নেতার পদ নাই, দলে তার প্রয়োজন নাই শ্লোগান নিয়ে ঝিনাইগাতী রাজপথ কম্পিত করে তুলেন । এতে অংশ গ্রহণ করেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ ব্যাপারে বিএনপি নেতা, আব্দুল মান্নান, নূর নবী, রেফাজ উদ্দিন, এখলাছ সহ অঙ্গ সংগঠনের নেতারা জানান, দলের সিদ্বান্ত অমান্য করে বহিস্কার হয়েছে এখন প্রত্যাহারের নাম করে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করছেন বাদশা। দলীয় ভাবে প্রত্যাহার হলে আমরা স্বাগতম জানাবো।

নেতৃবৃন্দ আরো বলেন, বাদশা উপজেলা নির্বাচন পরিচালনা করার জন্যে যে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগ সহ কমিটি গঠন করা হয়েছিল তাদেরকে নিয়ে এসে কর্মসূচি পালন করেছেন। বিএনপির কোন নেতা উপস্থিত ছিলেন না।

অপর দিকে একই সময়ে উপজেলা ছাত্র দলের আয়োজনে জুলাই/ আগস্ট শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বিএনপির অফিসে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দুপুরের পর থেকে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল সেনাবাহিনী ও পুলিশের টহল টিম।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের