দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে ময়মনসিংহ সদর আসনে গন অধিকার পরিষদের প্রার্থী সারোয়ার সরকার ভোটের মাঠে তরুণ প্রজন্মের কাছে আলোচনায় স্থান করে নিয়েছে।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ থেকে বিএ অনার্স এবং আইন বিদ্যায় এল এল বি ডিগ্রি অর্জন করা সারোয়ার সরকার কয়েকটি দিকে অন্যান্য প্রার্থীর চেয়ে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি ময়মনসিংহ সদরের চরাঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পরিবারিক সুত্রে আত্মীয়-স্বজন গোটা সদরেই জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকায় জনগনের মাঝে আলাদা অধিপত্যে আধিপত্য বিস্তার করতে সক্ষমতা অর্জন করেছেন। চরাঞ্চলের সাতটি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে তার জন্ম নেওয়া তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে উঠার ফলে চরাঞ্চলের সাতটি ইউনিয়নের মানুষের পরম আপনজন যা আগামী সংসদ নির্বাচনে একটি ব্যাপক প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন।
ময়মনসিংহ সদরের গুরুত্বপূর্ণ স্থান ময়মনসিংহ জিরো পয়েন্টে সদর সাব-রেজিস্ট্রি অফিসে সংলগ্ন রয়েছে তার ব্যবসায়ীক চেম্বার। তিনি দীর্ঘদিন যাবত সামাজিক কর্মকান্ডের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে , প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি এলাকায় তার ব্যক্তিগত পদচারণায় ব্যপক জন-সম্পৃক্ততা গড়ে তোলেছেন।
পরিচিত এবং শুভাকাঙ্খী অনেকই বিশ্বাস করেন, আগামী সংসদ নির্বাচনে ভোটের মাঠে ব্যাপক প্রভাব ফেলবে। পাশাপাশি গণ অধিকার পরিষদের সভাপতি ভি পি নুরুল হক নুরের বার্তা সাধারণ জনগণ সুন্দরভাবে গ্রহণ করছে। এতে প্রার্থী ও দলের এক চমৎকার দৃষ্টি আকর্ষণ হয়েছে সাধারণ মানুষের মাঝে।
গন অধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক যা পূর্ব থেকেই সদর আসনে ব্যাপক পরিচিত ও গণমানুষের মার্কা হিসেবে প্রতিষ্ঠিত । ময়মনসিংহ সদরের অফিস আদালত পাড়া মহল্লার সাথে সারোয়ার সরকার পূর্ব থেকেই ব্যাপকভাবে পরিচিত। সারোয়ার সরকার এঅঞ্চলের মানুষের সাথে খেলাধুলা, শিল্প সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সে পূর্ব থেকেই সম্পৃক্ত । তিনি ব্যক্তিগতভাবেও বিভিন্ন মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে সামাজিক অবস্থান সৃষ্টির পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করেছেন।
এবিষয়ে তার এলাকায় গিয়ে জানা যায়, সামাজিকতায় অর্থাৎ বিভিন্ন দেন-দরবার ও আচার অনুষ্ঠানে সে তার যোগ্যতায় তার পিতা ও দাদার মত অনেক সুনাম কুড়িয়েছেন। তিনি এলাকায় শিক্ষিত ,সজ্জন ,ভালো মানুষ ও শিক্ষানুরাগী হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং ধর্মের প্রতি অতল শ্রদ্ধা রেখে বিনয়ী ব্যবহারে সকলের মন কেড়েছে ইতিমধ্যেই। এক কথায় এই সদর আসনের সর্বস্তরের জনগণ তার মাঝে আগামী নেতৃত্ব প্রত্যাশা করছে।
মন্তব্য