ঢাকা , সোমবার , ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র, ১৪৩২

জুলাই সনদ হতে হবে ৫ আগস্টের মধ্যে – ময়মনসিংহে নাহিদ ইসলাম

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জুলাই পদযাত্রায় নেমেছি। আমরা এখনো আকাংঙ্খিত বাংলাদেশ পাইনি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসি আমাদের পাশে থাকবে, সেই দেশ আমরা অচিরেই বিনির্মান করতে পারব। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐক্যমত কমিশন বলেছে- জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে। এবং সেটা ৫ আগস্টের মধ্যে। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত চাই। আমরা বলেছি- নির্বাচন কমিশনসহ দুদক এবং পিএসসির নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরী করতে হবে। আমরা প্রত্যাশা করব নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাল্লাহ ৫ আগস্টের মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষনা পত্র আদায় করতে পারব। এর আগে আগামী ৩ আগষ্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি, আমরা আশা করছি ময়মনসিংহবাসি জুলাই সনদ এবং জুলাই ঘোষনা পত্র আদায়ে আমাদের পাশে থাকবে।

মঙ্গলবার (২৮-জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ময়মনসিংহ আন্দোলনের সুতিকাগার। জমিদারি প্রথার বিরুদ্ধে, উপনিবেশের বিরুদ্ধে, কৃষক আন্দোলন থেকে শুরু করে বিট্রিশ বিরোধী লড়াই সংগ্রাম করেছে এই অঞ্চলের মানুষ। আমরা সেই কৃষকের সন্তান। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে যাই, তখন দেখি পড়াশুনা করে আমাদের জন্য কর্মসংস্থানের কোন ব্যবস্থা নাই। তাই চাকরির জন্য, ন্যায্য অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। ময়মনসিংহের মানুষ, সাধারণ মানুষ সেই ছাত্র জনতার আন্দোলনকে সফল করেছিল। এই ময়মনসিংহ থেকে ৪১ জন শহীদ হয়েছে। ময়মনসিংহে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তাই ময়মনসিংহের মানুষ যায় ঢাকার উত্তরায়, গাজীপুরে গার্মেন্টসের কাজ করতে। সেই গার্মেন্টসের মা-বোনেরা রাস্তায় নেমে এসেছিল গত বছরের জুলাই মাসে। যখন তারা দেখল ছাত্রদের ওপর গুলি চালানো হচ্ছে। ন্যায্য অধিকারের জন্য যারা রাস্তায় নেমেছে আর সরকার তাদের ওপর গুলি চালাচ্ছে। তখন তারাও জীবন দিয়েছিল। তাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

এ সময় ময়মনসিংহের উন্নয়ন নিয়ে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ময়মনসিংহ বিভাগীয় শহর হওয়ার পরও অবকাঠামোগত কোন উন্নয়ন হয় নাই। ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে। প্রাণ ও প্রকৃতি হত্যা করা হয়েছে। আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বন্টন করতে। এজন্য ময়মনসিংহবাসি আমাদের পাশে থাকবে বলে আশা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাঁদাবাজীর বিরুদ্ধে কথা বলছি। কিন্তু আমাদের নাম, পরিচয় ব্যবহার করে, অনেকে এনসিপির ব্যনার ব্যবহার করে চাঁদাবাজীর সঙ্গে যুক্ত হচ্ছে। আমাদের যারা নেতাকর্মী আছেন, আমরা মুখে নতুন বন্দোবস্তের কথা বলব আর আপনি গিয়ে করবেন চাঁদাবাজী। এই সব বরদাশ করা হবে না। এত নেতার দরকার। এনসিপি চাঁদাবাজীর অভায়াশ্রম হবে না। আরেক ধরনের নেতাকমৃী রয়েছেন, তারা সেলফিবাজ। ওদের কোন কাজে পাওয়া যায় না। ওরা সেলফি বাণিজ্য করে। এদের প্রতিহত করনে। আগের নিজের ঘর ঠিক করতে হবে। নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে। উৎসুক জনতা নিয়ে অনেক দূর যাওয়া যায় না। সাধারন মানুষের কাছে যান। তাদেও সমস্যা শুনোন। চাঁদাবাজ, তেলবাজদের দূরে রাখুন।

গণজমায়েতে দলটির জেলা শাখার প্রধান সমন্বয়নকারি জাবেদ রাসিনের সভপাতিত্বে আরও বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ, ডা: তাসনিম জারা, সামান্ত শারসিন, নাহিদ সারোয়ার, আরিফুল ইসলাম আরিফ, শহীদ সাগরের বাবা মো: আসাদুজ্জামান আসাদ, ডা: জাহিদুল ইসলাম, আশিকিন আলম রাজন, আবুল বাশার, তানহা সামান্তা প্রমূখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান বাস্তবায়নকারি ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারি এড. এটিএম মাহাবুবুল আলম, সদস্য আশিকুর রহমান, তারিক হোসেন প্রমূখ।

এর আগে দলটির নেতাকর্মীরা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ রিদোয়ান হাসান সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে টাউন মাঠে এসে গণজমায়েত মঞ্চে উপস্থিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্য এবং আহতরা জুলাই যোদ্ধারা এই পদযাত্রায় অংশগ্রহন করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী